২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও, উত্তরবঙ্গে ট্রেন লাইনে ধস সমস্যা মেটেনি। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চললেও, এখনও তা শেষ হয়নি। তাই আজও একের পর এক ট্রেন বাতিল করা হয়েছে প্রবল যাত্রী দুর্ভোগ। বাকি যা ট্রেন চলছে, তা চলছে ঘুরপথে। ফলে সমস্ত ট্রেন লেট হওয়ার আশঙ্কা। আজ বাতিল ট্রেনের তালিকায় রয়েছে- হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, সাহেবগঞ্জ-মালদা টাউন এক্সপ্রেস, নবদ্বীপ ধাম-বালুরঘাট এক্সপ্রেস, হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস, হাওড়া-মালদা টাউন এক্সপ্রেস, হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, তিস্তা-তোর্সা এক্সপ্রেস।