কলকাতা: বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ। নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের। আগামী ১০ দিন কেউ বিধানসভার বিরোধী দলনেতা থাকছেন না। গত ৩ জুন অধ্যক্ষের দেওয়া নির্দেশ খারিজ হাইকোর্টের। ১০ দিনের জন্য ‘বিরোধী দলনেতা’ টার্ম ব্যবহার করতে পারবেন না কেউ। কে বিরোধী দলনেতা হবেন ১০ দিনের মধ্যে সিদ্ধান্ত নেবেন স্পিকার।
৩ তৃণমূলের প্রতীক যুদ্ধে নথি পেশের পর কমিশনে শুনানি। জাতীয় নির্বাচন কমিশনের শুনানিতে হাজির ২ তৃণমূল। মমতা তৃণমূলের পক্ষ থেকে শুনানিতে অভিষেক, কল্যাণ, ডেরেক। গণতান্ত্রিক তৃণমূলের পক্ষ থেকে শুনানিতে ঋতব্রত ও আখরুজ্জামান. সবকিছু ন্যয়সঙ্গত হলে নাম, প্রতীক, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নাম, প্রতীক ও তহবিলের মালিকানা কে পাবে? যাবতীয় নথি জমা দেওয়ার পর্ব শেষ, এবার শুনানি। নির্বাচন কমিশনে শুনানিতে হাজির মমতা তৃণমূল ও গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস দু’পক্ষ। ন্যায়সঙ্গত সবকিছু হলে নাম, প্রতীক, তহবিল হবে তাঁদের, দাবি মমতা তৃণমূল কংগ্রেসের। ঘাসের ওপর জোড়াফুল প্রতীক আসবে তাঁদের পক্ষে, পাল্টা দাবি গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের।
‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নামের স্বত্ত্ব কার? ঘাসের ওপর জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? দলীয় তহবিলের মালিকানাই বা পাবে কারা? তৃণমূলের দুই শিবিরের দড়ি টানাটানি এখন নির্বাচন কমিশনের কোর্টে। নির্বাচন কমিশন সূত্রের খবর, শুক্রবার দুপুর ৩ টেয় ডাকা হয় মমতা তৃণমূল কংগ্রেস ও গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে। দুপক্ষই পৌঁছে গিয়েছে নির্বাচন কমিশনের দফতরে। রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ১৫ ডিসেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৮ ফেব্রুয়ারি। ভোটার তালিকায় নতুন নাম জোড়া বা সংশোধনের কাজ শুরু হবে ১৫ ডিসেম্বর থেকে। ভোটার তালিকা নিয়ে কোনও আপত্তি থাকলে, তা জানাতে হবে ১ ফেব্রুয়ারির মধ্যে।
অন্ডালে একটি ক্যান্সার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী। সৃজনী অডিটোরিয়ামে তাঁর প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুইয়ের বাড়িও যাবেন মুখ্যমন্ত্রী।
অবশেষে জালে আসানসোলে পুলিশকে গুলিকাণ্ডে অভিযুক্ত প্রতাপ দাস। আসানসোলের ইসমাইলে এলাকায় রুদ্ধশ্বাস পুলিশি অভিযানের পর গ্রেফতার করা হয় প্রতাপকে। অভিযোগ, আজও পুলিশকে গুলি করে পালানোর চেষ্টা করে সে। সেই সময় পুলিশের পাল্টা গুলিতে জখম হয় দুষ্কৃতী।