কলকাতা: বিরোধী দলনেতা মামলায় কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গেল শোভনদেব চট্টোপাধ্যায়ের আর্জি। বিচারপতি কৃষ্ণ রাও এই নির্দেশ দিয়েছেন। এ ছাড়াও গত ৩ জুন স্পিকার যে নির্দেশ দিয়েছিলেন, সেটাও খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ, আগামী ১০ দিন পশ্চিমবঙ্গ বিধানসভায় ‘বিরোধী দলনেতা’ টার্ম ব্যবহার করতে পারবেন না কেউ। পরবর্তী বিরোধী দলনেতা কে হবেন, আগামী ১০ দিনের মধ্যে সেই সিদ্ধান্ত নেবেন স্পিকার।

আরও পড়ুন: গত ৩ বছরে ডেঙ্গিতে ভয়াবহ ছবি পশ্চিমবঙ্গে, প্রকাশ্যে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলের ‘গোপন’ তথ্য

বিরোধী দলনেতা পদ নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও শোভনদেব চট্টোপাধ্যায়ের আইনি লড়াইয়ে আজ গুরুত্বপূর্ণ দিন ছিল আজ। আজ কলকাতা হাইকোর্ট এই মামলায় রায় দিয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের করা মামলা খারিজ হয়ে গিয়েছে। এ ছাড়াও কলকাতা হাইকোর্ট জানিয়েছে আগামী ১০ দিনের মধ্যে স্পিকারকে নতুন বিরোধী দলনেতা ঠিক করতে হবে। এ ছাড়াও এটাও জানানো হয়েছে, যতদিন না নতুন বিরোধী দলনেতা ঠিক হচ্ছে, অর্থাৎ আগামী ১০ দিন ‘বিরোধী দলনেতা’ পদ কেউ ব্যবহার করতে পারবেন না।

কলকাতা হাইকোর্টের এই নির্দেশের ফলে এর আগে রিতবরত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে স্পিকার যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সিদ্ধান্ত খারিজ হয়ে গেল। এ ছাড়াও শোভনদেব চট্টোপাধ্যায়ের করা মামলাটা যে খারিজ হয়ে গেল, সেই ক্ষেত্রে আগামী ১০ দিনের মধ্যে স্পিকারকে সিদ্ধান্ত নিতে হবে যে কে হতে চলেছেন বিরোধী দলনেতা।

আরও পড়ুন: কলকাতাকে ঘিরে ২৫০ কিলোমিটারের রিং রোড, নিতিন গড়কড়ি বরাদ্দ করলেন ১৪ হাজার কোটি টাকা

ওয়াকিবহাল মহল মনে করছে হাইকোর্ট নিজের ঘাড়ে দায়িত্ব নেয়নি। তারা সেই স্পিকারের উপরই ছেড়ে দিয়েছে আগামী বিরোধী দলনেতা নির্বাচনের বিষয়টা। এটাও ঠিক, ১০ দিন পর বিরোধী দলনেতা কে হবেন, সেটা হাইকোর্টের হাতে না থাকলেও, হাইকোর্ট কী পর্যবেক্ষণ দেয়, সেদিকেই তাকিয়ে থাকবে রাজনৈতিক মহল।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের সামনে বলেন, “এখানে তো আদালতের জয় হয়েছে। আদালত বলেছে স্পিকারের সিদ্ধান্ত ভুল। অর্থাৎ, জুন মাস থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় যিনি বিরোধী দলনেতা ছিলেন, তিনি আসলে আইনের চোখে বিরোধী দলনেতাই ছিলেন না। এটা তো আদালতের জয়। কেউ নিজেকে যা ইচ্ছা বলবেন, বললেই কি সেটা হয়ে যাবেন নাকি? কেউ নিজেকে মুঘল সম্রাট বললেই কি তিনি মুঘল সম্রাট হয়ে যাবেন?”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *