ABP Ananda LIVE : রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ১৫ ডিসেম্বর।চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৮ ফেব্রুয়ারি। ভোটার তালিকায় নতুন নাম জোড়া বা সংশোধনের কাজ শুরু হবে ১৫ ডিসেম্বর থেকে। ভোটার তালিকা নিয়ে কোনও আপত্তি থাকলে, তা জানাতে হবে ১ ফেব্রুয়ারির মধ্যে।

আরও খবর…

ব্রাত্য বসু বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন সংস্থায় তহবিল তছরুপের অভিযোগ

ব্রাত্য বসু বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন সংস্থায় তহবিল তছরুপের অভিযোগ। অভিযোগের তদন্তে বাংলা অ্যাকাডেমিতে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন। এরপর, চারুকলা পর্ষদের অফিসেও যান কমিশনের প্রতিনিধিরা। ২০২২-এ বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান হন ব্রাত্য বসু। ২০২২ থেকে ২০২৬-এর মে মাস পর্যন্ত ব্রাত্যর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ। পুরস্কার দেওয়া নিয়ে বই ছাপানো নিয়ে দুর্নীতির অভিযোগ। তারই তদন্তে নেমেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *