দুর্গাপুর: অন্ডালে একটি ক্যান্সার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সৃজনী অডিটোরিয়ামে তাঁর প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুইয়ের বাড়িও যাবেন মুখ্যমন্ত্রী।

দুর্গাপুরের সৃজনী অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বৈঠকে ঢোকার মুখে গার্ড অফ অনার দেওয়া হল মুখ্যমন্ত্রীকে। ইসিএলের ধস, কল্পতরু উৎসব সহ একাধিক কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা বৈঠকে। অন্ডাল থেকে ফেরার পথে ভিড়িঙ্গি কালীমন্দিরে পুজো দেবেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর বিকেলে নিউটাউনে কনভেনশন সেন্টারে শিক্ষা দফতরে অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

পশ্চিম বর্ধমানেও একটি মেডিক্যাল কলেজ তৈরি হতে চলেছে, বললেন মুখ্যমন্ত্রী। ”বিদেশিরাও দুর্গাপুরে এসে অত্য়াধুনিক স্বাস্থ্যসেবা পেয়েছেন। এর চেয়ে আনন্দের আর কী-ই বা হতে পারে?” বলেন শুভেন্দু। যোগ করেন, “কলকাতা, নিউটাউন, আসানসোলে নতুন হাসপাতাল হবে। ৪টি জেলায় গড়া হবে মেডিক্যাল কলেজ।”

আয়ুষ্মান ভারত প্রকল্পে দেশজুড়ে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ মিলবে, এটাই পরিবর্তন। অন্ডালের অনুষ্ঠানে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ”আগে স্বাস্থ্যসাথীতে এই রাজ্যে ১৭০০ টি হাসপাতালের পরিষেবা মিলবে। আয়ুষ্মান ভারত প্রকল্পে দেশজুড়ে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ মিলবে। এটাই হল আসল পরিবর্তন। কেবলমাত্র নাম বা দলের পরিবর্তন হয়নি। ব্যবস্থার পরিবর্তনের দিকেও এই সরকার এগিয়ে চলেছে।

রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় আরও একটি বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, ”কমদামে ওষুধ দিতে ১০০টি অমৃত সেন্টার খোলা হবে।”

হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করে শুভেন্দু অধিকারী বলেন, ”বিদেশিরাও দুর্গাপুরে এসে অত্য়াধুনিক স্বাস্থ্যসেবা পেয়েছেন। এর চেয়ে আনন্দের আর কী-ই বা হতে পারে? কলকাতা, নিউটাউন, আসানসোলে নতুন হাসপাতাল হবে। ৪টি জেলায় গড়া হবে মেডিক্যাল কলেজ।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *