কলকাতা: খাবারে ভেজাল এবং ভেজাল কারবারিদের বিরুদ্ধে রাজ্যজুড়ে কড়া নজরদারি চলছে, ঠিক তখনই এবার জীবনদায়ী ওষুধের গুণমান বজায় রাখতে মাঠে নামল প্রশাসন। জাল ও মেয়াদউত্তীর্ণ ওষুধের রমরমা রুখতে তিলোত্তমাজুড়ে বড়সড় যৌথ অভিযানে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (EB) এবং রাজ্য ড্রাগ কন্ট্রোল। বড়বাজারের বিখ্যাত ওষুধ পট্টি মেহতা বিল্ডিংয়ে দুটি নামী ‘ড্রাগ হাউজে’ আচমকা হানা দেয় তদন্তকারীরা।
মেয়াদ শেষের দেড় মাস আগেই সরিয়ে দেওয়া হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে
মেয়াদ শেষের দেড় মাস আগেই সরিয়ে দেওয়া হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে। আগামী ৬ মাসের জন্য যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের নতুন রেজিস্ট্রার হলেন ইতিহাস বিভাগের অধ্যাপক দেবজিৎ দত্ত। ফিনান্স অফিসারের পদেও রদবদল করা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ঘটনা ঘিরে বিতর্কের আবহেই বড়সড় রদবদল করা হল! সরিয়ে দেওয়া হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ফিনান্স অফিসারকে। মেয়াদ ছিল ৩১ অক্টোবর পর্যন্ত। তার দেড় মাস আগেই সরিয়ে দেওয়া হল ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডলকে।
বিশ্ববিদ্যালয়ের আচার্য অর্থাৎ রাজ্যপালের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, আগামী ৬ মাসের জন্য যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের নতুন রেজিস্ট্রার হচ্ছেন দেবজিৎ দত্ত। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক। গত ১৯ অগাস্ট গভীর রাতে ঐতিহ্যের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এভাবেই তাণ্ডব চলে… ভাঙচুর, পতাকায় আগুন… বাদ যায়নি কিছুই! পরের দিনও তুমুল উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয় চত্বরে এই ঘটনায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে, রাজ্যপালের দ্বারস্থ হয়েছিল ABVP। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ঘটনায় পুলিশের পাশাপাশি তদন্ত করছে বিশ্ববিদ্যালয়ের তরফে গঠিত অভ্যন্তরীণ তদন্ত কমিশনও। এই আবহে সরিয়ে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসার শিলাদিত্য চট্টোপাধ্যায়কেও সরিয়ে দেওয়া হয়েছে। ৬ মাসের জন্য নতুন ফিনান্স অফিসার হলেন কলা বিভাগের সচিব ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়।
‘ঋতব্রত-তৃণমূল’-এর নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ নিয়ে জনতার দরবারে এলেন পূর্ণদাস বাউল ও তাঁর ছেলে
‘ঋতব্রত-তৃণমূল’-এর নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ নিয়ে জনতার দরবারে এলেন পূর্ণদাস বাউল ও তাঁর ছেলে। মুখ্য়মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর, পূর্ণদাস বাউলের ছেলে জানিয়েছেন, এব্য়াপারে ব্য়বস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্য়মন্ত্রী। অন্য়দিকে, এদিন বিভিন্ন অভিযোগ নিয়ে মুখ্য়মন্ত্রীর দ্বারস্থ হন আরও একাধিক মানুষ। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পরই কালীঘাট-শিবির ছেড়ে ঋতব্রত-শিবিরে নাম লিখিয়েছেন অনুব্রত মণ্ডল।