বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ আর এর ফলে, রাজ্যজুড়ে ফের দুর্যোগের ভ্রুকুটি। আবহাওয়া দফতর সতর্ক করছে, বুধবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। আজ  সকাল থেকে কলকাতা এবং জেলার একাধিক জায়গায়, দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার, ২২ সেপ্টেম্বর থেকে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানাচ্ছে, ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তরবঙ্গেও সতর্কতা জারি করেছে, আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ২২ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি রয়েছে ঝড়ের সম্ভাবনাও।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরে আন্দামান সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে, সেটি পশ্চিম উত্তর দিক থেকে পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিশালী হতে পারে।

২১ সেপ্টেম্বর অর্থাৎ আগামীকালের মধ্যেই এটি এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ২২ সেপ্টেম্বর এই নিম্নচাপ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

এরপরে এই নিম্নচাপ আরও পশ্চিমে এগিয়ে ২৩ সেপ্টেম্বর নাগাদ উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছাকাছি পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছতে পারে। এই নিম্নচাপের ফলে, দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান-এ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ২৬ তারিখ পর্যন্ত এই ৩ জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি করে, সতর্ক করে দিয়েছে আবহাওয়া দফতর।

যদি উত্তরবঙ্গের দিকে চোখ রাখা যায়, তাহলে আবহাওয়া দফতর জানাচ্ছে, ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

Published at : 20 Sep 2026 04:30 PM (IST)

আরও জানুন জেলার

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *