কলকাতা: নিম্নচাপের প্রভাব কেটে গিয়ে আজ থেকে বেশ পরিষ্কার দক্ষিণবঙ্গের আকাশ। সোমবার অবশ্য পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মোটের ওপর পরিষ্কারই থাকবে আকাশ। কলকাতা-সহ কিছু কিছু জায়গায় রোদও উঠেছে পরিষ্কার আকাশে। সোমবার সকালে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ঘন কুয়াশা দেখা গিয়েছে। বেলা বাড়লে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে পরিষ্কার আকাশ। আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ রাত থেকে নামতে পারে পারদ। আগামী ৩-৪ দিনে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি জানানো হয়েছে, এর ফলে বেশ কয়েক ডিগ্রি কমবে তাপমাত্রা। অর্থাৎ চলতি সপ্তাহেই শীতের আমেজ উপভোগ করবে বঙ্গবাসী। 

আজ থেকেই পারদ পতন, বঙ্গে শীতের আমেজ

আকভানের প্রভাবে শনিবার পর্যন্ত মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হয়েছে বিভিন্ন জায়গায়। রবিবার থেকে বৃষ্টির প্রভাব বেশ অনেকটাই কমে গিয়েছে। রবিবার থেকেই মোটের ওপর পরিষ্কার হয়ে গিয়েছিল আকাশ। আর আজ থেকে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে কয়েক ডিগ্রি পারদ নামতে পারে। আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার এবং সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা এবং দক্ষিণবঙ্গের আশেপাশের এলাকায়। কিন্তু তার পরের ৩ দিনে, অর্থাৎ মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার বেশ অনেকটাই কমবে তাপমাত্রা। এই ৩ দিনে ১৮ ডিগ্রি হয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে আরও কিছুটা কম থাকবে তাপমাত্রা। মঙ্গলবারের পর থেকে ওই জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রির আশেপাশে।

এদিকে, আচমকা বৃষ্টিতে মাথায় হাত পড়েছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের কুমিরকোলার চাষিদের। জমিতে জল জমে থাকায় আলু পচে যাওয়ার আশঙ্কায় রয়েছেন তাঁরা। টানা বৃষ্টিতে জলমগ্ন হয়েছে হুগলির জাঙ্গিপাড়ার বিস্তীর্ণ কৃষি জমি। ইতিমধ্যেই এই ক্ষতি সামাল দেওয়ার জন্য কৃষকদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, প্রাকৃতিক বিপর্যয়ে রাজ্যের ৯টি জেলার ১.৬ লক্ষ হেক্টরেরও বেশি জমির ফসল নষ্ট হয়েছে এবং ৫.৭৩ লক্ষেরও বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষকরা যাতে আর্থিকভাবে বিপাকে না পড়েন, সেই জন্যই এই সাহায্য ঘোষণা।

আরও পড়ুন: Amitabh Bachchan: পঞ্জাবের জনগণকে অপমান? আইনি নোটিস পেলেন অমিতাভ বচ্চন

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *