সকালে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ঘন কুয়াশা। বেলা বাড়লে পরিষ্কার আকাশ, আজ রাত থেকে নামতে পারে পারদ। আগামী ৩-৪ দিনে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 

আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছয় ২৭ ডিগ্রি সেলসিয়াসে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা আরও বেড়ে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যেতে পারে। তবে মঙ্গলবার থেকেই রাতের তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। এই মরশুমে প্রথমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নামতে পারে। পারদ নেমে দাঁড়াতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াসে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার থেকে শুক্রবারের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে পৌঁছতে পারে। ২৭ নভেম্বর পর্যন্ত দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *