হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্রর শারীরিক অবস্থার সামান্য উন্নতি। ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে তাঁকে। আপাতত ক্রিটিকাল কেয়ার সাপোর্টে রাখা হয়েছে রেখা পাত্রকে। গতকালকের থেকে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, তবে, এখনও বিপদমুক্ত নন, জানিয়েছেন চিকিৎসকেরা।    

বিষক্রিয়ার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে বিজেপি বিধায়ক রেখা পাত্রকে। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। বিজেপি বিধায়কের অবস্থা সঙ্কটজনক। হাসপাতালের মেডিকো লিগাল ফর্মে উল্লেখ করা হয়েছে, কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক থেকে বিষক্রিয়া হয়েছে। যা নিয়ে তদন্তের দাবি করেছে বিরোধী শিবির। এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার জানিয়েছেন, পুলিশ তদন্ত করে দেখবে। কেউ যদি অপরাধী হয়, তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে সরকার।                                        



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *