কলকাতা: আর ওয়েস্ট বেঙ্গল নয়, বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের ইংরেজি নাম। সোমবার নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাজ্যের ইংরেজি নামও এবার থেকে পশ্চিমবঙ্গই লেখা হবে। মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ তা নিয়ে দিলেন প্রতিক্রিয়া।

শুভেন্দু অধিকারী বলেন, ‘৪ থেকে ১৪ ডিসেম্বর বিধানসভার শীতকালীন অধিবেশন হবে। সেখানে ৮টি বিল আনা হবে। তার অনুমোদন আজ রাজ্য মন্ত্রিসভা দিয়েছে। এরপর সেটি রাজ্যপাল মহোদয়ের অনুমোদনের জন্য যাবে। ৯ তারিখ পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি প্রস্তাব আসছে। তারপর আমরা সেটি ভারত সরকারের কাছে পাঠাব। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ নামটা ইংরেজিতেও পশ্চিমবঙ্গ হবে।’

মমতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ এ নিয়ে কড়া সমালোচনা করেছেন। বলেছেন, ‘ইতিহাসবিদ ও বিদ্বজ্জনেদের মতামত নিয়ে, নাগরিকদের মতামত নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন নাম হবে বাংলা। যাঁরা এই ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ হবে বলছেন, তাঁরা যখন খবরের কাগজ খুলে খেলার খবর দেখেন, তখন তো বলেন বাংলা খেলছে। তখন তো বলেন বেঙ্গল খেলছে। তখন তো বলেন বেঙ্গল সন্তোষ ট্রফিতে খেলে। বাংলা সন্তোষ ট্রফিতে খেলছে। সুতরাং আমরা যখন বাংলা নামটা গ্রহণ করেই রেখেছি, বাংলার ছেলে, বাংলার মাটি, বাংলার জল শিখেছি। বাংলা নামটাকে আমরা আমাদের রাজ্যের নাম বলে স্বীকৃতি দিয়েই রেখেছি, তখন নতুন করে ডব্লিউ বসিয়ে নামটাকে প্রশাসনিক তালিকার নীচের দিকে ঠেলে দেওয়ার কী দরকার আছে!’ 

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আরও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বললেন, ‘৪ থেকে ১৪ ডিসেম্বর রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। ৮টি বিল আনা হবে এই সময়ে। ১০ হাজার ১৪৬ পদে নিয়োগ করা হবে। আমাদের টার্গেট ১ লক্ষ নিয়োগের। অনাথ আশ্রম, প্রতিবন্ধী আশ্রমে বরাদ্দ বাড়ছে।’

আরও পড়ুন: ওজন কমিয়েছেন ২০ কেজি! রিটেন করেছে চেন্নাই সুপার কিংস, কোন মন্ত্রে এই অবিশ্বাস্য ভোলবদল?

সেই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘সরকারি পরীক্ষায় এবার থেকে কোনও পরীক্ষা ফি লাগবে না। রাজ্য সরকার পরীক্ষার খরচ বহন করবে। চাকরির আবেদনের ক্ষেত্রে অর্থ নেওয়াটা অপরাধ, সঙ্কীর্ণতার পরিচয়। যুব কল্যাণ দফতরের ভরসা কর্মসূচিতে গ্র্যাজুয়েট বা সরকারি ITI-ট্রেনিংরতদের মাসে ২ হাজার টাকা দেব। যাঁরা গ্র্যাজুয়েট নন তাঁদের ভরসা কর্মসূচিতে দেওয়া হবে মাসে দেড় হাজার টাকা করে।’

আরও পড়ুন: আইপিএলের আগে নতুন অস্ত্র আয়ত্ত করে আরও ভয়ঙ্কর হয়ে উঠছেন কেকেআরের সাড়ে ছ ফুটের পেসার



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *