
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার দু’এক জায়গায় আজ অর্থাৎ ১১ সেপ্টেম্বর বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া হতে পারে।

১১ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির কিছু কিছু জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বইতে পারে।

আগামিকালও দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

১১ সেপ্টেম্বর উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কথা বলেছে আবহাওয়া দফতর। এদিন জলপাইগুড়ির কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের কিছু জায়গায় বজ্রপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুরের হাওয়া অফিস। এ ছাড়াও ঝোড়ো হাওয়া বইতে পারে।

১২ সেপ্টেম্বরও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর জানিয়েছে, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু কিছু জায়গায় ৭ থেকে ১১ সেমি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

১২ সেপ্টেম্বর উত্তরবঙ্গের সব জেলাতেই জায়গায় জায়গায় বজ্রপাতের সম্ভাবনা। এ ছাড়াও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় নিম্নচাপ সক্রিয় থাকায় ১১ থেকে ১২ সেপ্টেম্বর উত্তর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি ও বজ্রপাতের পরিস্থিতি তৈরি হয়েছে।
Published at : 11 Sep 2026 01:37 PM (IST)