মুম্বই : প্রথম বছরের জন্মদিনের পরের দিনই সোশ্যাল মিডিয়ায় ছেলে বিহানের ছবি প্রকাশ করলেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। ৭ নভেম্বর এক বছর পূর্ণ করেছে ছোট্ট বিহান। আর তারপরের দিন ৮ নভেম্বর, অর্থাৎ দীপাবলির দিন ইনস্টাগ্রামে ছেলের ছবি শেয়ার করেছেন তারকা দম্পতি। ছবির ক্যাপশনে তাঁরা লিখেছেন, ‘এখনও পর্যন্ত আমাদের সবচেয়ে উজ্জ্বল দীপাবলি’। সকলকে দীপাবলির শুভেচ্ছাও জানিয়েছেন ভিকি এবং ক্যাটরিনা। মা বাবার পোশাকের সঙ্গে রং মিলিয়েই পোশাক পরেছে ছোট্ট বিহান। উজ্জ্বল হলুদ রঙের সালোয়ার স্যুট পরেছেন ক্যাটরিনা কাইফ। বেজ রঙে কুর্তা-পাজামায় সেজেছেন ভিকি কৌশল। আর বিহানের পরনে রয়েছে বেজ রঙের কুর্তা-পাজামা ও হলুদ রঙের জ্যাকেট। 

হাসপাতালের বিছানায় শুয়ে, হাতে বিশেষ এক চিঠি! এখন কেমন আছেন রণজয়? 

 

 

কিছুদিন আগেই দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করেছেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। দশেরার দিন দ্বিতীয় সন্তান, মেয়ের নাম প্রকাশ করেছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুর। ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার করেন তারকা দম্পতি। রণবীর, দীপিকার সঙ্গে ছবিতে ছিল তাঁদের প্রথম সন্তান দুয়া এবং নবজাতকও। রণবীরের কোলে বসে রয়েছে দুয়া। আর দীপিকার হাতে রয়েছে একরত্তি ‘দেবী’। দ্বিতীয় মেয়ের নাম দেবী রেখেছেন রণবীর এবং দীপিকা।                            

সলমনের বায়োপিক তৈরি হবে কি? ‘অনেকে ডুবে যাবে’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ‘ভাইজানে’র 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *