কলকাতা: আবার নতুন কেস, নতুন রহস্য! অপরাধ জগতে এবার নতুন ফাঁদ! নতুন কেস হাতে নিচ্ছেন, পুলিশ আধিকারিক দেবাঞ্জন দত্ত! প্রকাশ্যে এল, ‘মৃগয়া ১.৫’ (Mrigaya 1.5)-এর প্রথম ঝলক। ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে, ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)-কেই। তাঁর সহযোগীর চরিত্রে দেখা যাবে, কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee)-কে। এই সিরিজে রহস্যের পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড় নেবে কৌশিক আর কৌশানীর রসায়ন। এবারের কেস, সাইবার ক্রাইম নিয়ে। এবারের লড়াই, সাইবার ক্রাইমের সঙ্গে!

এবার নতুন কেস, নতুন রহস্য সমাধানে পুলিশ আধিকারিক দেবাঞ্জন দত্ত

এই সিরিজে কৌশানীর নাম হল, জয়িতা। খুব সহজেই মেজাজ গরম হয়ে যায় তাঁরা। তবে কাজে যথেষ্ট দক্ষ জয়িতা। জুনিয়র অফিসার পরিতোষ সাহার চরিত্রে দেখা যাবে, অর্পণ ঘোষালকে। বাংলা শব্দের অদ্ভুত ও নিজস্ব ব্যাখ্যা দেওয়ার প্রবণতা রয়েছে পরিতোষের। তার এই বিচিত্র শব্দচয়ন গল্পের গম্ভীর আবহে অন্য মাত্রা যোগ করবে বলে মনে করছেন নির্মাতা। এই লড়াইয়ে দেবাঞ্জন পাশে পাবেন, অগ্নীশ্বর চট্টোপাধ্যায়কে। অভিজ্ঞ পুলিশ অফিসার আর অপরাধীদের বুদ্ধির লড়াইই এই সিরিজের প্রধান আকর্ষণ হবে।

শুধু অপরাধকে খুঁজে বের করা নয়, এবারের চ্যালেঞ্জ খোদ অপরাধীরাই। যে অপরাধীদের বিরুদ্ধে পুলিশরা লড়াইয়ে নেমেছে, তারা প্রত্যেকেই কিশোর। কিন্তু অপরাধের কৌশলে তারা অনেককেই পিছনে ফেলে দিতে পারে। তবে এই অপরাধের শেষ কোথায়? দেবাঞ্জনের সামনে তাই এবার শুধু একটি মামলার সমাধান নয়, অপেক্ষা করছে আরও কঠিন এক শিকার। আর সেই শিকারের শেষ কোথায়, উত্তর মিলবে ‘মৃগয়া ১.৫’-তে। সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে (Zee5) -এ মুক্তি পাবে। সদ্য যে টিজার প্রকাশ্যে এসেছে, সেখান থেকেই জানা যাচ্ছে, ১৩ নভেম্বর মুক্তি পাওয়ার কথা এই সিনেমার।

সদ্য সোশ্যাল মিডিয়ায় শ্যুটিংয়ের থেকে একটি ছবি শেয়ার করে নিয়েছেন ঋত্বিক। তিনি লিখেছেন, ‘মৃগয়া 1.5 -এর শ্যুটিং এর সময় তোলা ছবিটা! অভিরূপ ঘোষের ছবি! আপনারা যারা  মৃগয়া দেখেছেন বুঝতেই পারছেন এখন হাসি-হাসি মুখে ফটো তুললেও সিনেমায় কিন্তু এবারেও ঝারপিট থ্রিল আর বাঙালি সোয়্যাগের ফুলঝুরি! মীর আফসর আলির সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। প্রচুর আড্ডা হয়েছিল শ্যুটিংয়ে। এই ছবিটাও  মীরের পাঠানো। সঙ্গে হ্যাপিপিল এর শ্যুটিং এ আমাদের দুজনের অনেক ছবিও ছিল। অর্পণ ঘোষালের সঙ্গে প্রথম কাজ করলাম, আলাপ হল খুব ভালো অভিনেতা অর্পণ। ‘মৃগয়া ১.৫’ মুক্তি পাবে এই মাসেই। 

 

 

আরও পড়ুন: Tollywood News: জট কাটিয়ে ৩ বছর পরে মুক্তি পাচ্ছে টলিউডের এই সিনেমা, অভিনয়ে কে কে?

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *