কলকাতা: দীর্ঘদিন আগেই এই সিনেমার শ্যুটিং শেষ হয়ে গিয়েছিল বটে, কিন্তু একাধিক কারণে আজকে ছিল এই সিনেমার মুক্তি। ২০২৩ সালে প্রথম এই ছবির খবর প্রকাশ্যে এনেছিল, এবিপি লাইভ বাংলাই (ABP Live Bangla)-ই। সিনেমায় অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায়ের (Rupsa Mukherjee) সঙ্গে জুটি বেঁধেছেন নতুন মুখ, গৌরব দাস। পরিচালক এম এন রাজের (MN Raj)-এর নতুন ছবি ‘জন্নত’ (Jannat)-এ দেখা যাবে তাঁদের। এই ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন বিশ্বনাথ বসু (Biswanath Basu), খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee), সুপ্রিয় দত্ত (Supriyo Dutta) ও তুলিকা বসু (Tulika Basu)। ব্রাইট স্ক্রিন এন্টারটেইনমেন্টের প্রযোজনায় মুক্তি পাবে এই সিনেমাটি। ছবিটির সহ প্রযোজনা করেছে, মারিয়া আর্ট প্রোডাকশন।

কোন পথে এগিয়ে যাবে সিনেমার গল্প?

এই ছবির গল্প চিরপরিচিত এক প্রেমের গল্প। ছবির নামভূমিকায় অভিনয় করছেন রূপসা। তাঁরই চরিত্রের নাম জন্নত (Jannat)। রক্ষণশীল মুসলিম পরিবারে বেড়ে ওঠা জন্নত পড়াশোনায় মেধাবী। একটি কর্পোরেট অফিসে চাকরিও করে সে। কিন্তু বাড়ির নিয়ম থেকে শুরু করে রক্ষণশীল পোশাক পরার রীতি, সবকিছুই মেনে চলতে হয় তাঁকে। এর মধ্যেই তাঁর আলাপ হয় রাহুল বলে একটি ছেলের সঙ্গে। রাহুলের ভূমিকায় অভিনয় করছেন গৌরব। উদ্দেশ্যহীন, চাকরিহীন রাহুলেরই প্রেমে পড়ে জন্নত। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তাঁর পরিবার। সমস্ত বাধা পেরিয়ে তাঁদের ভালবাসা পরিণতি পাবে কি না, সেই গল্পই বলবে এই ছবি। পরিচালকের উদ্দেশ্যই ছিল একটি প্রেমের গল্প বানানো। তাঁর কথায়, ‘নিখাদ প্রেমের গল্প যেন এই প্রজন্ম শুনতে ভুলেই গিয়েছে। আমি এই ছবির জন্য পরিচিত কোনও মুখকে চাইনি। চেয়েছি এমন মুখ যাঁকে দেখলে মনে হয় সে এই চরিত্রটার জন্যই তৈরি। সেইসঙ্গে ইন্ডাস্ট্রিকে এক নতুন অভিনেতা দেওয়ার চেষ্টা করছি। আশা করি মানুষের ভাল লাগবে এই ছবির গল্প।

Tollywood News: জট কাটিয়ে ৩ বছর পরে মুক্তি পাচ্ছে টলিউডের এই সিনেমা, অভিনয়ে কে কে?

সিনেমাটি নভেম্বর শেষে মুক্তি পাওয়ার কথা। ২০২৩ সালে শ্যুটিং হয়েছিল ছবিটির। ২০২৪ সালের শুরুর দিকে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে একাধিক জটে পিছিয়ে যায় এই সিনেমার মুক্তি। অবশেষে মুক্তি পাচ্ছে ‘জন্নত’। ‘জন্নত’ কথাটির আক্ষরিক অর্থ হল, স্বর্গ। এই একই নামে, বলিউডের একটি হিট সিনেমাও রয়েছে। তবে বাংলায় এই সিনেমা দর্শকদের কতটা মনজয় করতে পারে, সেটাই দেখার।’

 

আরও পড়ুন:Nandini Dutta: ‘কে কী বলল.. কিচ্ছু যায় আসে না’, বিগ বসের বাড়ি ফেরত নন্দিনীকে জড়িয়ে ধরে বললেন মা

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *