ABP Ananda LIVE : আজ মহানায়ক উত্তমকুমারের জন্ম শতবর্ষ। টালিগঞ্জে অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে ইতিমধ্যেই হাজির প্রসেনজিৎ, দেবের মতো তারকারা। উত্তমকুমারের জন্ম শতবর্ষে বাংলায় পোস্ট প্রধানমন্ত্রীর। মহানায়ককে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও। উত্তমকুমারকে সাংস্কৃতিক আইকন বলে চিহ্নিত করেছেন মুখ্যমন্ত্রী । ‘সিনেমাকে তাঁর স্ক্রিন প্রেজেন্স নতুন সংজ্ঞা দিয়েছে, শিল্পীদের পরবর্তী প্রজন্মকে তিনি উদ্বুদ্ধ করেছেন’। সোশাল মিডিয়ায় মহানায়ককে নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর।
পড়ুন আরও খবর…
”কমিউনিস্টদের আমলে ইংরেজি পড়াশোনায় তালাচাবি লেগে গিয়েছিল”।”বাংলা ভাষার প্রচার-প্রসারে বাধা দেওয়া হয়েছিল” ।গোলপার্ক রামকৃষ্ণ মিশনে RSS-এর শাখা সংগঠন বিদ্যা ভারতীর অনুষ্ঠানে দাবি মুখ্যমন্ত্রীর।”এর আগের আমলের সরকার আর কিছুদিন চললে, আমাদের ঐতিহ্য হারিয়ে যেত”।”বিগত সরকারের শেষ ১০ বছরেও বেহাল শিক্ষা, শিশুমনে বিভাজন ঘটানো হয়েছিল”।”ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরার নাম পেতে ইতিহাস বইয়ে অনেক পাতা উল্টোতে হবে”.।”জাতীয় শিক্ষানীতি আমরা এসেই গ্রহণ করেছি, প্রার্থনায় পূর্ণাঙ্গ বন্দে মাতরম আবশ্যক করেছি”।গোলপার্ক রামকৃষ্ণ মিশনে RSS-এর শাখা সংগঠন বিদ্যা ভারতীর অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর।”সঠিক সময়ে পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন এনেছেন”।”যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে লিখবেন ফ্রি প্যালেস্তাইন, সেটা আমি দেখব!”।”যাদবপুরে দেওয়ালে লিখুন ফ্রি POK, আমি তাতে সমর্থন করব”।