Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের ‘আকাল’, অভিযোগ তুলে জনস্বার্থ মামলা। ‘রাজ্যে মিলছে না ১০ এবং ২০ টাকার স্ট্যাম্প পেপার’, অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। ‘অনুমোদনপ্রাপ্ত স্ট্যাম্প ভেন্ডারদের প্রশাসনিকভাবে অলিখিত নির্দেশ। অলিখিত নির্দেশে তুলে নেওয়া হয়েছে ২৫ হাজারের বেশি স্ট্যাম্প পেপার। এই সমস্ত স্ট্যাম্প পেপার পাঠানো হচ্ছে থানায় থানায়’, দাবি অভিযোগকারীর। তৃণমূলের প্রতীক সংক্রান্ত মামলায় হলফনামা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। মমতা তৃণমূলের সঙ্গে হলফনামা দিতে হবে ঋতব্রত গোষ্ঠীর গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের। ঋতব্রত-গোষ্ঠীর হয়ে স্ট্যাম্প পেপারে সই করাচ্ছে পুলিশ, দাবি অভিযোগকারীর। ‘ঋতব্রত-পন্থীদের হয়ে তৃণমূলকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সই করাচ্ছে পুলিশ’, সাধারণ তৃণমূলকর্মীদের বাড়ি গিয়ে স্ট্যাম্প পেপারে সই করানোর অভিযোগ। ‘পুলিশ যেন এই কাজে বিরত থাকে, তার জন্য নির্দেশ দিক হাইকোর্ট’, এই সমস্ত স্ট্যাম্প পেপার বাজেয়াপ্ত করারও আবেদন মামলাকারীর।