অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের , হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে দুর্গাপূজার টিকিট বিক্রির অভিযোগ প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে, ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

মুখ্য নির্বাচন কমিশনারের ইস্তফার দাবিতে বিক্ষোভে উত্তপ্ত চেন্নাই। SIR-এর নামে গণতন্ত্রের হত্যার অভিযোগে কংগ্রেস, TVK-সহ INDI জোটের একাধিক দলের বিক্ষোভ। 

আচমকাই গঙ্গাসাগরে সমুদ্রের জলে টর্নেডো। কপিলমুনির আশ্রম সংলগ্ন ২ নম্বর স্নানঘাটের কাছে সমুদ্রে টর্নেডো। প্রায় আধঘণ্টা ধরে চলে এই টর্নেডো। আতঙ্ক ছড়ায় পুণ্যার্থী, পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে, সমুদ্র থেকে স্থলভাগে উঠে না আসায়, টর্নেডো থেকে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। 

এখন উড়ালপুল থেকে রং তুলে ফেলা হচ্ছে, সোশাল মিডিয়ায় পোস্ট  মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষের। সরকারকে কটাক্ষ করে তিনি লেখেন,’অবৈজ্ঞানিক বিপজ্জনক রং যদি তুলতেই হয়, ছেলেমানুষি করে লাগালেন কেন? দুর্ঘটনার দায় কে নেবে? কাদের টাকার শ্রাদ্ধ হল? চিংড়িহাটার দুর্ঘটনার পর গড়িয়াহাটের রং তোলার ছবি থেকে যাক।’

আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি।

বিরাটি গৌরীপুর কালীমন্দিরের কাছে ডিজেলের ট্য়াঙ্কার উল্টে গিয়ে বিপত্তি। বন্ধ যশোর রোড। গোটা রাস্তায় ছড়িয়ে রয়েছে ডিজেল। চালানো যাচ্ছে না গাড়ি। ফলে অফিস টাইমে তীব্র যানজটে নাকাল অবস্থা অফিস যাত্রীদের। গন্তব্য়ে পৌঁছতে অনেক বেশি রাস্তা ঘুরে যেতে হচ্ছে তাঁদের। পুলিশ সূত্রে দাবি, আজ সকালে এয়ারপোর্ট থেকে বারাসাতের দিকে যাওয়ার পথে টায়ার ফেটে যাওয়ায় সামলাতে না পেরে উল্টে যায় ট্য়াঙ্কারটি।  গুরুতর জখম হন চালক ও খালাসি। এখন সবথেকে বড় চ্য়ালেঞ্জ হল রাস্তা থেকে ডিজেল তোলা। পুলিশ সূত্রে দাবি, ট্য়াঙ্কার তোলার পর রাস্তায় বালি ফেলা হবে। এরপর ঘটনাস্থলে আসবে দমকল বাহিনী। কিন্তু তা করতেও দীর্ঘ সময় লাগবে।

আজ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, পুজোয় নেই নিম্নচাপের সম্ভাবনা। আজ দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, ২ মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস। ষষ্ঠীতে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে । সপ্তমী থেকে একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গের ক্ষেত্রেও পুজোয় মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকার পূর্বাভাস। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *