আসছে নতুন সিনেমা, 'ডাকিনী বিদ্যা', সৌনব নাগের পরিচালনায় এই ছবি মুখ্যভূমিকায় অভিনয় করছেন,  পায়েল সরকার এবং ঋষভ বসু। প্রযোজনায় ক্যালকাটা ফিল্মস এন্ড ফ্রেমস এন্টারটেনমেন্ট এল এল পি।

আসছে নতুন সিনেমা, ‘ডাকিনী বিদ্যা’, সৌনব নাগের পরিচালনায় এই ছবি মুখ্যভূমিকায় অভিনয় করছেন, পায়েল সরকার এবং ঋষভ বসু। প্রযোজনায় ক্যালকাটা ফিল্মস এন্ড ফ্রেমস এন্টারটেনমেন্ট এল এল পি।

প্রচলিত ধারণা অনুযায়ী ডাকিনী বিদ্যা কথাটার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে মারণ, উচাটন, বশীকরণের মতো সব বিশ্বাস। যা ব্যবহার করে কিছু অসাধু ব্যবসায়ী তাদের নিজেদের কার্য সিদ্ধি করে, এমনটাই বিশ্বাস সাধারণ মানুষের।

তাই 'ডাকিনী বিদ্যা' নামটা শুনলেই,সাধারণ মানুষের মনে হয়, খারাপ কোনও সাধনা বা খারাপ কোনও তন্ত্র। কিন্তু সত্যিই কী তাই? এই ছবিতে তুলে ধরা হবে, করুণা আর প্রজ্ঞার মিলনই হল তন্ত্র।

তাই ‘ডাকিনী বিদ্যা’ নামটা শুনলেই,সাধারণ মানুষের মনে হয়, খারাপ কোনও সাধনা বা খারাপ কোনও তন্ত্র। কিন্তু সত্যিই কী তাই? এই ছবিতে তুলে ধরা হবে, করুণা আর প্রজ্ঞার মিলনই হল তন্ত্র।

এই তন্ত্রের ব্যবহার হয় কিভাবে? তন্ত্রের প্রভাবে কি মানুষের শুধুই খারাপ হয়, নাকি ভালো কিছুও হয়? সেই সমস্ত প্রশ্নের উত্তরই দেবে এই সিনেমা,'ডাকিনী বিদ্যা'।

এই তন্ত্রের ব্যবহার হয় কিভাবে? তন্ত্রের প্রভাবে কি মানুষের শুধুই খারাপ হয়, নাকি ভালো কিছুও হয়? সেই সমস্ত প্রশ্নের উত্তরই দেবে এই সিনেমা,’ডাকিনী বিদ্যা’।

কারা এই ডাকিনী, যক্ষিণী, কর্ণপিশচিনি? কি তাদের বিদ্যা, কি তাদের কাজ? কি ভাবে পাওয়া যায় এই বিদ্যা? এই বিদ্যা অর্জন করার পর কি পরিণতি হয়? এই সমস্ত কিছুই তুলে ধরা হবে অন্য স্বাদের এই সিনেমায়।

এছাড়াও ছবির গল্পের পরতে পরতে জড়িয়ে আছে রহস্য। রয়েছে প্রতিশোধ আর জীবন দর্শনের গল্প। পাশাপাশি সিনেমা জুড়ে তুলে ধরা হবে, সুন্দরবনের না দেখা সব সৌন্দর্য্য।

তবে রহস্যের পাশাপাশি, এই সিনেমায় রয়েছে প্রেমও। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য্যের মাধ্যমে একটি প্রেমের গল্প দর্শক পর্দায় দেখে উপভোগ করবেন বলেই মনে করছেন নির্মাতারা।

ছবির আবহ সঙ্গীত এবং বিনোদনমূলক দিকগুলিও দর্শকদের আলাদা করে আকর্ষণ করবে বলে মনে করছেন অনুরাগীরা। কি ভাবে এই বিদ্যা, এই তন্ত্র ছবির চরিত্রদের দৈনন্দিন জীবনকে নিয়ন্ত্রণ করছে তাই থাকবে ছবি জুড়ে।

পায়েল ও ঋষভ ছাড়াও, ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন, বিশ্বরূপ বিশ্বাস, সাহেব চট্টোপাধ্যায়, অমিতাভ ভট্টাচার্য, পারিজাত চৌধুরী, শ্রীতমা বৈদ্য, শ্রীতাম দে, অরুণাভ দে, শতদীপ সাহা, প্রদীপ ধর, পারমিতা মুখোপাধ্যায়, অনির্বাণ সিকদার।

এবিপি লাইভ বাংলায় রইল ছবির এক্সক্লুসিভ লুক। ছবিটির মুক্তি কবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Published at : 02 Nov 2026 06:58 PM (IST)

আরও জানুন বিনোদনের

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *