কলকাতা: দীপাবলির আগে, বাড়ল অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)-এর নিরাপত্তা। প্রত্যেক রবিবারই মুম্বইতে ‘বিগ বি’ তাঁর বিলাসবহুল বাংলো, ‘জলসা’-র বাইরে দেখা করেন অনুরাগীদের সঙ্গে। এই নিয়ম চলে আসছে বহু বছর ধরেই। তবে মুম্বইয়ের তারকারা বর্তমানে নিজেদের সতর্কতার দিকে বাড়তি নজর দিচ্ছেন। টাইগার শ্রফের (Tiger Shroff) গাড়ি লক্ষ্য করে গুলি চলার ঘটনার পরেই, নিজেদের সুরক্ষার ওপর বাড়তি নজর দিচ্ছেন বলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রী। তবে এবার অমিতাভ বচ্চনের বাংলোর বাইরে দেখা গেল এক নজিরবিহীন ছবি। এদিন অমিতাভ বচ্চন নিয়মমাফিক দেখা করলেন বটে, তবে বুুলেটপ্রুফ কাচের আড়ালে! নিরাপত্তার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বুলেটপ্রুফ কাচের আড়ালে অনুরাগীদের সঙ্গে দেখা করলেন অমিতাভ বচ্চন
আজ ‘জলসা’-র বাইরে লাল পোশাকে অনুরাগীদের সঙ্গে এসে দেখা করেন অমিতাভ বচ্চন। এদিন তাঁর পরণে ছিল লাল কালো একটি ফুল হাতা জ্যাকেট। সাধারণত অনুরাগীদের সঙ্গে দেখা করার সময়ে একটি মোটা জ্যাকেট গায়ে চাপিয়ে রাখেন অমিতাভ। তাঁর চোখে থাকে চশমা এবং মাথায় সিগনেচার টুপি। দীর্ঘদিন ধরেই পর্দার বাইরে নিজের পাবলিক অ্যাপিয়ারেন্সের সময়ে এই ধরণের টুপি ব্যবহার করেন অমিতাভ বচ্চন। এদিনও তাঁর মাথায় ছিল টুপি। তবে এদিন নজিরবিহীন ভাবে বুলেটপ্রুফ কাচের আড়ালে তিনি অনুরাগীদের সঙ্গে দেখা করলেন। এদিন তাঁর সঙ্গে এসেছিলেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ও। তবে বাবা অনুরাগীদের দিকে তাকিয়ে হাত নাড়লেও, নিচেই দাঁড়িয়ে ছিলেন অভিষেক।
অন্যদিকে সদ্যই ইমেল মারফত, অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’ উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তবে শুধু অমিতাভ বচ্চনই নন, গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জকেও নিশানা করার হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি, বোমা মেরে মুম্বইয়ের বেশ কিছু স্কুল উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। মুম্বইয়ের মেয়রের দফতরেও বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়েছে। এরপরেই নিরাপত্তা বাড়ানো হয়েছে পুলিশের তরফ থেকে। তবে অভিনেতার তরফ থেকে জানানো হয়েছে, সরাসরি অমিতাভ বচ্চন বা দিলজিৎ দোসাঞ্জকে হুমকি মেল পাঠানো হয়নি। বৃহন্মুম্বই পুরসভা (Brihanmumbai Municipal Corporation) বা BMC-এ একটি ইমেল করা হয়েছে। সেখানেই নাম রয়েছে, অমিতাভ বচ্চন, দিলজিৎ দোসাঞ্জের। পাশাপাশি নাম রয়েছে একাধিক স্কুল এবং মেয়রের দফতর উড়িয়ে দেওয়ার হুমকিও।
#WATCH | Maharshtra: Actor Amitabh Bachchan greets fans outside his residence ‘Jalsa’ in Mumbai earlier today. The actor was seen greeting them from inside a transparent protective bulletproof shell, reportedly added as an extra security measure. https://t.co/N27ETg5Bci
— ANI (@ANI) November 1, 2026