কলকাতা: SIR-বিতর্কের মধ্যেই দিল্লিতে বৈঠক করেছে বিজেপি বিরোধী I.N.D.I.A শিবির। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার I.N.D.I.A শিবিরে যোগ দিতে আগ্রহ প্রকাশ করল ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়ের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। তবে I.N.D.I.A শিবিরে যোগ দেওয়ার ক্ষেত্রে তাদের শর্ত একটাই, মমতাকে জোট থেকে বের করে দিতে হবে। মমতা আসলে বিজেপি-কে সুবিধা করে দেবেন বলে দাবি তাদের। 

বুধবার দিল্লিতে বিজেপি বিরোধী I.N.D.I.A শিবিরের ঐক্যবদ্ধ ছবি ধরা পড়ে। মল্লিকার্জুন খড়গে, রাহুল গাঁধীর পাশে বসে বিবৃতি দেন মমতা। আর তার একদিন পরই এবিপি আনন্দে I.N.D.I.A শিবিরে যোগ দিতে আগ্রহ প্রকাশ করলেন ঋতব্রত-তৃণমূলের বিধায়ক আখরুজ্জামান। তাঁর কথায়, “আমরা বিজেপি-র বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করতে চাই। অল ইন্ডিয়া লেভেলে যে জোট হয়েছে, তাতে ঘোঁট পাকানোর নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। উনি বিজেপি-র বিরুদ্ধে লড়াই করতে চান না। দেখবেন, বিজেপি-র বিরুদ্ধে লড়াই করার প্রয়োজন হবে, উনি I.N.D.I.A জোট ভেঙে দিতেও পারেন। NDA-কে সমর্থনের অতীত রেকর্ড আছে ওঁর।”

রাজনীতিতে একঘরে হয়ে গিয়েই মমতা আগ বাড়িয়ে I.N.D.I.A জোট নিয়ে বিবৃতি দিচ্ছেন বলেও দাবি করেন আখরুজ্জামান। তাঁর কথায়, “এবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় একঘরে, আবার আগ বাড়িয়ে I.N.D.I.A জোটে যাচ্ছেন। ওঁকে কেউ ডাকছে, কী ডাকছে না, উনি নিজে প্রেস মিট করে বলছেন, আমাকে উনি চিঠি দিয়েছেন, চিঠি দিয়েছেন। নিজে ঢাকঢোল পেটাচ্ছেন উনি। আমরা I.N.D.I.A জোটের নেতৃত্বকে বলব, সত্যিকারে বিজেপি-র বিরুদ্ধে লড়াই যদি করতে হয়, মমতাকে বাদ দিলে আমরা I.N.D.I.A জোটে শামিল হব।”

সবিস্তার আসছে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *