কলকাতা: বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হয়েছে তৃণমূল। তার পর সেভাবে আর দেখা যায়নি তাঁকে। এতদিন পর খবরের শিরোনামে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসু। মহিলাদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। দায়ের হয়েছে জিরো এফআইআর-ও। ব্রাত্য সেই অভিযোগ  অস্বীকার করেছেন, ওই মহিলাকে কখনও দেখেনইনি বলে জানিয়েছেন। (Bratya Basu)

ব্রাত্য এবং ইতিমধ্যেই গ্রেফতার হওয়া, রাজ্যের আর এক প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে জিরো এফআইআর দায়ের করেছেন দুই মহিলা। তাঁদের দাবি, বেতন থেকে কাটমানি নিতেন ইন্দ্রনীল। ফোনে কুপ্রস্তাব দেন ব্রাত্য। প্রস্তাবে রাজি না হওয়ায় বদলি-সহ নানা ভাবে হেনস্থাও করা হয়। সেই নিয়ে শোরগোলের মধ্যে মুখ খুললেন ব্রাত্য। (TMC News)

আরও পড়ুন: তৃণমূলের পরাজয়ে কষ্ট হয়নি, বরং তেড়ে ঘুমিয়েছেন, জানালেন ব্রাত্য বসু, আর কি রাজনীতি করবেন? দিলেন জবাব

শনিবার এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ব্রাত্য বলেন, “সমাজে এমন অবস্থা যে মিথ্যে অভিযোগ করা হচ্ছে, আর প্রমাণ দিতে হচ্ছে অভিযুক্তকেই যে আমি করিনি, এসব ছিলই না! আরে একটা প্রমাণ দেখাতে হবে তো! আমি তো দেখিইনি অভিযোগকারিণীকে! আমাকে তো চোখে দেখতে হবে, ফোনে একটা মেসেজ অন্তত থাকতে হবে ফোনে।”

ব্রাত্য জানান, বিকাশ ভবনে থাকাকালীন তিনি সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেন। তাঁর কথায়, “সিসিটিভিতে তো থাকতে হবে যে তিনি আমার ঘরে ঢুকছেন! আমার সরকারি আধকারিক যাঁরা, তাঁদের টপকে আসতে হতো। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হোক তাহলে। আমার তো তেমন কিছু মনে পড়ছে না! আমি জীবনে কখনও দেখিইনি ওঁকে। শুনলাম বাংলা অ্যাকাডেমিতে নাকি অস্থায়ী কর্মী ছিলেন। বাংলা অ্যাকাডেমির প্রাক্তন এক আধিকারিক, যিনি প্রাক্তন সচিব,  তাঁকে ফোন করলাম। উনি বললেন, ‘বুঝতেই পারছেন কী হচ্ছে। এত জন আধিকারিককে জড়িয়ে…’। এটা শুধুমাত্র হাস্যকর মনে হয় না আমার, এটা একধরনের সামাজিক চক্রান্ত, ফাঁসানোর চক্রান্ত যে পুরুষ মানেই কুপ্রস্তাব দিয়ে থাকে।”

আরও পড়ুন: তৃণমূলের পরাজয়ে কষ্ট হয়নি, বরং তেড়ে ঘুমিয়েছেন, জানালেন ব্রাত্য বসু, আর কি রাজনীতি করবেন? দিলেন জবাব

মিথ্যে অভিযোগে তাঁকে ফাঁসানোর চেষ্টা চলছে বলে অভিযোগ ব্রাত্যর। তাঁর বক্তব্য, “আমি যদি উল্টোটা বলি! ধরুন সত্যিই দেখা হয়েছে। আসলে উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন, আমি তাতে রাজি হইনি! তাই এখন ক্ষেপে গিয়ে বলছেন! তথ্য ও সংস্কৃতি দফতর নিয়ে অভিযোগ, যার মাথায় ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর অধীনে প্রতিমন্ত্রী। তিনি অ্যারেস্ট হওয়ার পর এখন এই কথাটা ভাসিয়ে দেওয়া হল। কারণ এটা নিয়ে কথা বলে এখন লাভ নেই। তিনি তো জেলে! গায়ক মন্ত্রী যদি জেলে যেতে পারেন, মধ্যবিত্ত ব্যাকগ্রাউন্ডের, সিনেমা-থিয়েটার করা লোকটা কি কুপ্রস্তাব না দিয়ে কি পারে? দিন ক্ষণটা দেখতে হবে যে কখনও কথাটা ভাসিয়ে দেওয়া হচ্ছে। ইন্দ্রনীল গ্রেফতার হওয়ার পর। আমার নামটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এর নেপথ্যে ব্যক্তিগত যোগসাজশ থাকতে পারে। আমি জানি না কে। আমার মনে হয়, প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা। আইনি পদক্ষেপ করব আমি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *