ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: তারাপীঠ থানা সংলগ্ন হোটেলে অগ্নিকাণ্ড। ভোররাতের অগ্নিকাণ্ডে মৃত অন্তত ৪, আহত ২। জানা গিয়েছে, প্রথমে হোটেলের রিসেপশনে আগুন লাগে। এরপরেই রিসেপশন থেকে চারতলা হোটেলে ছড়িয়ে পড়ে আগুন। হোটেলের আবাসিকরা তখন ঘুমোচ্ছিলেন। মূলত, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে প্রচুর পুণ্যার্থী এসেছিলেন তারাপীঠে। আবাসিক-ভর্তি ছিল ওই হোটেল।এদিকে আগুন লাগতেই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকেই। মৃত অন্তত ৪ বলে এখনও অবধি খবর। এবং অসুস্থ হয়ে পড়েন আরও ২ জন। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, বলে দাবি হোটেল মালিকের। 

আরও পড়ুন, “তৃণমূলের সবাই চোর নয়..”, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পর মন্তব্য অগ্নিমিত্রার

আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। আর সেই কারণেই তারাপীঠ পুণ্য়ার্থীদের ভিড়ে ঠাসা। জানা গিয়েছে, তারাপীঠের থানার পাশেই একটি হোটেলে ভোর চারটেয় সময় আগুন লাগে।  পুণ্যার্থীরা বলেন যে, হঠাৎ চোখে পড়ে ঘর ধোঁয়া ভরে গিয়েছে। এরপরেই ছোটাছুটি শুরু হয়। এখনও অবধি পাওয়া খবরে, আগুন ঝলসে মৃতের সংখ্যা অন্তত ৪। এবং আহতও হয়েছে একাধিক পুণ্য়ার্থী। এখনও অবধি প্রশাসন সূত্রে খবর, মৃত অন্তত ৪ এবং আহত ৫ জন। ওই আহত ৫ জনকে উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও অবধি ৪ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে পুলিশ বা ফায়ার ব্রিগেডের লোকজন ঢুকতে পারেনি। কারণ কালো ধোঁয়ায় ভর্তি চারিদিক। নীচের অংশে আর কেউ আটকে আছে কিনা, তা নিয়ে তদন্ত চালানো হচ্ছে।

হোটেল মালিক জানিয়েছেন, রিসেপশনে এসির যে সুইচ ছিল, সেই সুইচে প্রথমে আগুন লাগে। এবং আগুন লাগার সঙ্গে সঙ্গে তাঁরা সুইচগুলি  (এনসিপি) নামিয়ে দিলেও শেষ রক্ষা হয়নি। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে। কারণ এই রিসেপশনের যে ইন্টেরিয়র , সেই ইন্টেরিয়র করা হয়ছিল, ফাইবার দিয়ে। এর ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুন, একতলা থেকে দুই তলা হয়ে তারপর তিনতলায় , পরপর উঠতে শুরু করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *