বলিউডে ছিল না তাঁর কোনও পূর্ব পরিচিতি। নিজের অভিনয়ের জোরেই, মায়ানগরীতে নিজের জায়গা পাকা করে নিয়েছেন, অভিনেত্রী বিদ্যা বালন (Vidya Balan)। সহজ ঝর্ণার মতো সাবলীল অভিনয়ই ছিল তাঁর মানুষের মনজয় করার চাবিকাঠি। বর্তমানে বলিউডের প্রথম সারির অভিনেত্রী তিনি।

বলিউডে যেমন আলো আছে, তেমনই আছে প্রদীপের নিচের অন্ধকারও। বলিউডে বারে বারেই কাস্টিং কাউচের প্রসঙ্গ উঠে আসে। সেই অভিজ্ঞতা কি হয়েছিল বিদ্যা বালনেরও?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিদ্যা বালন বলেন, কাস্টিং কাউচ অর্থাৎ কোনও ছবিতে সুযোগ করে দেওয়ার বদলে সরাসরি শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব তাঁর কাছে আসেনি বটে, কিন্তু অস্বস্তিকর অবস্থায় পড়েছেন বিদ্যা বালনও!

বিদ্যা বালন বলেন, যখন তিনি অভিনয় করার সিদ্ধান্ত নেন, তখন তাঁর বাবা-মা ভয় পেয়েছিলেন। আর তার মূলক কারণ ছিল কাস্টিং কাউচ। বিদ্যার বাবা-মা ভয় পেয়েছিলেন, মেয়ের কোনও তীক্ত অভিজ্ঞতা যাতে না হয়।

তবে বিদ্যা বালন ঈশ্বরকে ধন্যবাদ জানান যে, সরাসরি তাঁকে কেউ শয্যাসঙ্গী হওয়ার কথা বলেননি। তবে একবার একজন পরিচালক একান্তে দেখা করতে চেয়েছিলেন তাঁর সঙ্গে।

বিদ্যা জানান, একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ের জন্য তিনি চেন্নাই গিয়েছিলেন। সেখানে এক পরিচালকের সঙ্গে তাঁর আলাপ হয়। বিদ্যার সঙ্গে একান্তে কথা বলতে চান তিনি।

বিদ্যা সেই পরিচালককে কোনও কফি শপে বসে কথা বলার কথা বলেন। কিন্তু সেই পরিচালক চান, কথাটা কোনও কফি শপে নয়, বরং তিনি বিদ্যা বালনের হোটেলের ঘরে বসে একান্তে বলতে চান।

বিদ্যা এই প্রস্তাবে ভয় পেয়ে যান। কিন্তু সেই সময়ে তিনি চেন্নাইতে একা ছিলেন। বুঝতে পারছিলেন না, কীভাবে ওই পরিচালকের সঙ্গে একান্তে কথা বলা এড়াবেন বিদ্যা। অনেক ভেবে তিনি একটি উপায় বের করেন।

বিদ্যা পরিচালককে ঘরে ডাকেন বটে, কিন্তু তাঁকে ঘরে বসতে বলেও, ঘরের মূল দরজা খোলা রাখেন তিনি। আর নিজে বসেন দরজার একেবারে কাছে যাতে অপ্রীতিকর কোনও পরিস্থিতি তৈরি হলেই তিনি উঠে বেরিয়ে যেতে পারেন।

পরিচালক বিদ্যার মনের ভাব বুঝতে পারেন। তিনি বিদ্যার ঘরে ৫ মিনিটেরও বেশি থাকেননি, উঠে বেরিয়ে যান। যে ছবি নিয়ে বিদ্যার সঙ্গে সেই পরিচালক কথা বলতে এসেছিলেন, সেটি থেকে বাদ পড়েন বিদ্যা

Published at : 15 Oct 2026 11:13 PM (IST)

আরও জানুন বিনোদনের

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *