কলকাতা: রাজ্যে পালাবদলের পর সরকারে এখন বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। আর মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যের উন্নয়ন ও কল্যাণের জন্য একের পর এক পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি। চাকরি নিয়েও ঘোষণা করেছেন। মহালয়ার পরের দিন প্রায় ১১ হাজার পুলিশ কর্মীকে নিয়োগ-পত্র তুলে দেওয়ার পর এবার সমবায় দফতরে নিয়োগ পত্র তুলে দেন তিনি। পাশাপাশি, কীভাবে ওবিসি জট কাটিয়ে সরকার এই নিয়োগ করেছে, তাও প্রকাশ্যে আনেন।  

নবান্নে কো-অপারেটিভ ইনস্পেক্টর পদে নিয়োগপত্র প্রদান করলেন মুখ্যমন্ত্রী। তারপর মুখ্যমন্ত্রী জানান, OBC জট কাটিয়ে এই নিয়োগ করা হয়েছে। আগের সরকারের আমলে পরীক্ষা হত কিন্তু নিয়োগ হত না। কিন্তু সমস্ত জট কাটিয়ে নতুন সরকার বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ করছে। তিনি বলেও জানান যে,গত ১৫ বছরে আগের সরকার কোনও কাজ করেনি, আগের সরকারের আমলে সমবায় ক্ষেত্রে বিপর্যয় দেখা দিয়েছিল।  নিয়োগের ক্ষেত্রে আগের সরকার যে ভুল করেছিল, এই সরকার করবে না বলে জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। 

বুধবার নবান্ন সভাঘর থেকে প্রায় ২০০ জনকে নিয়োগ পত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কো-অপারেটিভ ইনস্পেক্টর পদে নিয়োগপত্র প্রদান করেন মুখ্যমন্ত্রী। তারপর তিনি বলেন, ”সরকারের বিভিন্ন স্তরে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছি। এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে বিগত কয়েক বছর ধরে লিখিত পরীক্ষা হয়েছিল কিন্তু রেজাল্ট বেরোয়নি, পরীক্ষা হয়েছিল কিন্তু ওরাল হয়নি, ওরাল হয়েছে কিন্তু VR হয়নি। এবং মূলত আমাদের যে বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের বৃহত্তর পরিবারে যোগদান করছেন, তাঁদের দায়িত্ব নিয়ে বলতে পারি, আগের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যদি আগের দল সরকার গঠন করত, তাহলে মহালয়ার পরের দিন আমরা যেমন ১১ হাজার পুলিশের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছি, সেটাও যেমন হত না…ঝুলে থাকত, আপনারাও ঝুলে থাকতেন। আমরা জট মেটালাম কী করে এই তথ্য আপনাদের জানা প্রয়োজন। কারণ, বহুদলীয় গণতন্ত্রে রাজ্যে সরকার থাকলে বিরোধী থাকবে। মিডিয়া, সোশ্যাল মিডিয়ার বাক স্বাধীনতা আছে। বলবেন এই নোটিফিকেশন তো আগের সরকারের। বিশেষকরে ওবিসি জট, যা পাকিয়ে রেখেছিলেন আগের সরকার, এই জোট যদি রাজ্য সরকার কাটিয়ে না তুলত, তবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হত না। আমরা বিধানসভা বসিয়ে কলকাতা হাইকোর্টের ২০২৪ সালের ডিভিশন বেঞ্চের যে অর্ডার OBC সংক্রান্ত তাকে মান্নতা দিয়ে ৭ শতাংশ OBC রিজার্ভেশন করেছি। জাতীয় ওবিসি তালিকাকে গ্রহণ করেছি…। এর ফলে আমরা প্রায় ১১ হাজার পুলিশকে নিয়োগ দিয়েছি। ঠিক আজকে একই ভাবে আমাদের PSC ২০০ -এর বেশি কো-অপারেটিভ ইনস্পেক্টর, তাদেরকে আমরা নিয়োগপত্র দিতে চলেছি।”                           

তিনি আরও বলেন যে, ”প্রধানমন্ত্রীর পথ অনুসরণ করে, সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে নিয়োগ পত্র একটা ছোট্টো ‘জব ফেয়ার’ করে বা ছোট্টো ইভেন্ট করে আমরা তুলে দেব। ”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *