ABP Ananda LIVE : ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাব, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি। দক্ষিণের জেলাগুলিতে থাকবে মেঘলা আকাশ, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী তিন-চারদিন আকাশ মূলত পরিষ্কার থাকবে, দাবি আবহাওয়া দফতরের। অন্য়দিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
আরও খবর…
১৭ নভেম্বরের মধ্যে দুবাই থেকে দেশে ফিরতে হবে টুলু মণ্ডলকে, নির্দেশ সুপ্রিম কোর্টের
১৭ নভেম্বরের মধ্যে দুবাই থেকে দেশে ফিরতে হবে টুলু মণ্ডলকে, নির্দেশ সুপ্রিম কোর্টের। ৭ ডিসেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ,নির্দেশ সুপ্রিম কোর্টের। “টুলু দাউদ ইব্রাহিমের মতো বড় অপরাধী নন, তিনি দেশ ছেড়ে পালাননি। রক্ষাকবচ পেলে ২-৩ সপ্তাহের জন্য টুলু মণ্ডল ফিরবেন”, সওয়াল টুলুর আইনজীবী মুকুল রোহতগির। এর পিছনে রাজনীতি নেই, টুলু মণ্ডলের বিরুদ্ধে অপরাধচক্র চালানোর অভিযোগ আছে, সওয়াল রাজ্য পুলিশের আইনজীবী তুষার মেহতার। কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, এখনও পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নাগালে পায়নি পুলিশ। তদন্তের ৭৫ দিনের মাথায় টুলুর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।