কলকাতা: ভরসা কর্মসূচিতে এবার গ্র্যাজুয়েট বা সরকারি ITI-ট্রেনিংরতদের মাসে ২ হাজার টাকা দেবে রাজ্য সরকার। সপ্তাহের শুরুর দিনেই বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এখানেই শেষ নয়, এদিন আরও ঘোষণা করা হয় যে, যাঁরা গ্র্যাজুয়েট নন তাঁদের ভরসা কর্মসূচিতে দেওয়া হবে মাসে দেড় হাজার টাকা করে। ২০২৮-২৯ অর্থবর্ষ থেকে ৩ হাজার ও ২ হাজার করে টাকা মিলবে, আজ জানানো হয়েছে নবান্ন সূত্রে। কিন্তু কবে থেকে মিলবে এই টাকা, এই প্রশ্নের উত্তরই মানুষ জানতে চান প্রাথমিকভাবে। বলা হচ্ছে, জানুয়ারি মাস থেকে শুরু হবে, ফেব্রুয়ারি থেকে টাকা মিলবে। কর্মসূচিতে আবেদন করার পরেই মিলবে টাকা।

সরকারি পরীক্ষায় এবার থেকে কোনও পরীক্ষা ফি লাগবে না, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাশাপাশি, সরকারি পরীক্ষার ফি থেকে শুরু করে, রাজ্যে নিয়োগ নিয়ে এই বড় ঘোষণাটিও করলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ সাংবাদিক সম্মেলন থেকে একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ৪ থেকে ১৪ ডিসেম্বর রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন হবে। আর সেখানেই মানুষের সুবিধার্থে একগুচ্ছ কর্মসূচী নিয়েছে বিজেপি সরকার। সেখানেই ঘোষণা করা হয়েছে যে, এবার থেকে সরকারি পরীক্ষায় এবার থেকে কোনও পরীক্ষা ফি লাগবে না। অর্থাৎ বিনা খরচেই পরীক্ষায় বসতে পারবেন সমস্ত পরীক্ষার্থীরা। পাশাপাশি জানানো হয়েছে, রাজ্য সরকার পরীক্ষার খরচ বহন করবে। ‘চাকরির আবেদনের ক্ষেত্রে অর্থ নেওয়াটা অপরাধ, সঙ্কীর্ণতার পরিচয়’, বলে এদিন উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

গ্র্যাজুয়েট বা সরকারি ITI-ট্রেনিংরতদের মাসে ২ হাজার টাকা দেবে রাজ্য সরকার

এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, যুবসাথী প্রকল্পের নাম বদলে ভরসা কর্মসূচি। এর আগে ৫৪ লক্ষ যুবক-যুবতীকে ১৫০০ টাকা করে দেওয়া হয়েছিল। এরপরে জানুয়ারি মাস থেকে স্নাতক ও সরকারি ভোকেশনাল ইনস্টিটিউশনে পড়ুয়াদের মাসে ২০০০ টাকা দেওয়া হচ্ছে। যাঁরা স্নাতক নন তাঁদের মাসে ১৫০০ টাকা করে দেওয়া হচ্ছে। পরের আর্থিক বছর থেকে মাসে ৩০০০ টাকা ও ২০০০ টাকা করে দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘আগামী জানুয়ারি থেকে ত্রৈমাসিক বিদ্যুৎ বিলের পরিবর্তে প্রতি মাসে বিল আসবে।

আরও পড়ুন: Suvendu Adhikari: সরকারি চাকরির পরীক্ষা এবার দেওয়া যাবে নিখরচায়, ঘোষণা শুভেন্দু অধিকারীর

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *