কলকাতা: নতুন করে খোলা হয়েছে, সুশান্ত সিংহ রাজপুত (Sushant Singh Rajput)-এর আপ্তসহায়ক, দিশা সালিয়ান (Disha Salian)-এর মৃত্যুর মামলা। এই মামলায় বর্তমানে CBI তদন্ত করছে এবং একাধিক পরিচিত মুখেদের নাম উঠে আসছে! গণধর্ষণ, খুন, ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাটের একাধিক অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে, একাধিক রুপোলি পর্দা এবং রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের। সিবিআইয়ের করা এফআইআর-এ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্বব ঠাকরের ছেলে আদিত্য, দিনো মারিয়া, সূরজ পাঞ্চোলি, রিয়া চক্রবর্তী থেকে তৎকালীন DCP বিশাল ঠাকুরের নাম রয়েছে। আর এই FIR দায়ের হওয়ার পরে, প্রথমবার ক্যামেরার সামনে এলেন, সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন প্রেমিকা, রিয়া চক্রবর্তী! কী বললেন তিনি? 

ক্যামেরা-প্রশ্ন এড়ালেন রিয়া, মন্তব্য করেও অ্যাকাউন্ট মুছে ফেললেন সূরজ পাঞ্চোলি?

সুশান্ত সিংহ রাজপুতের আপ্তসহায়ক, দিশা সালিয়ানের মৃত্যুর মামলায় FIR দায়ের হয়েছে যাঁদের নামে, তাঁদের মধ্যে অন্যতম রিয়া চক্রবর্তী। এদিন মুম্বইতে একটি জিমের বাইরে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে ধরা দেন অভিনেত্রী। তবে FIR দায়ের থেকে শুরু করে, দিশা সালিয়ানের মৃত্যু নিয়ে কোনও কথা বলতে চাননি রিয়া। সমস্ত প্রশ্ন এড়িয়ে তিনি গাড়িতে উঠে পড়েন এবং সেই জায়গা ছেড়ে বেরিয়ে যান। তবে দিশার মৃত্যুতে FIR দায়ের হওয়ার পরে, এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন, সূরজ পাঞ্চোলি। এদিন সোশ্যাল মিডিয়ায় সূরজ বার্তা দেন, দিশা এবং শিবসেনা নেতা আদিত্য ঠাকরের সঙ্গে তাঁর কোনও যোগ নেই। অভিনেতা তাঁর পোস্টে আরও দাবি করেন, তিনি কখনও দিশা সালিয়ানের সঙ্গে দেখা করেননি এবং সরাসরি যোগাযোগও ছিল না। তাঁর বক্তব্য ছিল, বারবার তাঁর নাম জড়ানো তাঁর জন্য বিরক্তিকর হয়ে উঠেছে। তবে এই বক্তব্য পোস্ট করার কিছু পরেই, সূরজ পাঞ্চোলির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি গায়েব হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া থেকে।

কেন দিশা সালিয়ানের মৃত্যুতে এত রহস্য?

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরেই, তাঁর সহযোগী দিশা সালিয়ানের মৃত্যু তুলে দিয়েছিল একাধিক প্রশ্ন। সুশান্তের মৃত্যুর সঙ্গে তাঁর সহকারীর মৃত্যুর কোনও সম্পর্ক রয়েছে কি না, কেন এই ২টো মৃত্যু পর পর হল… তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। এমনকি দিশা সালিয়ানের মৃত্যু যে স্বাভাবিক নয়, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন তাঁর বাবাও। এই মামলায়, সিবিআই আধিকারিকেরা এদিন জানান, তদন্তের প্রয়োজনে দিশার মৃত্যুর ঘটনায়উদ্বব ঠাকরের ছেলে আদিত্য, দিনো মারিয়া, সূরজ পাঞ্চোলি, রিয়া চক্রবর্তী থেকে তৎকালীন DCP বিশাল ঠাকুরের ভূমিকা খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন: Dev-Subhasree News: ১০ বছর পরে হঠাৎ…কোন ঘটনা ফের একসঙ্গে এনেছিল দেব-শুভশ্রীকে? কেন ফের জুটি বাঁধার সিদ্ধান্ত?

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *