ABP Ananda LIVE : বিলবোর্ড কাণ্ডে ‘কালীঘাট তৃণমূল’-এর আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত। ক্যামাক স্ট্রিট মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট। পূর্ণাঙ্গ শুনানি করে দ্রুত নিষ্পত্তির নির্দেশ।
আরও খবর…
”সরকারি বিজ্ঞাপনে দেবী দুর্গার একটা এক্সট্রা হাত”, ছবি পোস্ট করে একযোগে আক্রমণে তৃণমূল-সিপিএম। ”নানা আচরণবিধি রোজ শুনছি, শাস্ত্রমতে একটি হাত তো কমানো দরকার। মায়ের হাতের সংখ্যা ২০২৬-এ এসে বেড়ে গেলে বিষয়টা জটিল হবে,”
সরকারি বিজ্ঞাপনের ছবি পোস্ট করে আক্রমণে কুণাল ঘোষ। ”দেবতাদের পক্ষ থেকে অসুর বধে দুর্গাকে দশ হাতে অস্ত্র দেওয়া হয়েছিল। আর বিজেপি সরকারের পক্ষ থেকে একটা এক্সট্রা হাত দেওয়া হয়েছে,” সরকারি বিজ্ঞাপনের ছবি পোস্ট করে আক্রমণে শতরূপ ঘোষও। ”কোন এজেন্সি ছাপতে গিয়ে ভুল করেছে, সংশোধন করে দেবে”, সরকারি বিজ্ঞাপনে দুর্গার ছবি-বিতর্কে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির।