ABP Ananda LIVE : সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! স্বাস্থ্য ভবনের রিপোর্টে একাধিক মেডিক্যাল কলেজের পারফরম্যান্স খারাপ। তালিকায় কলকাতা মেডিক্যাল, ন্যাশনাল মেডিক্যাল, বারাসাত মেডিক্যাল। তালিকায় উত্তরবঙ্গ মেডিক্যাল, কোচবিহার MJN, ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ। অত্যাধিক রোগী রেফারের জন্য ১০ জেলার ১৫টি সরকারি হাসপাতাল চিহ্নিত।
আরও খবর…
”সরকারি বিজ্ঞাপনে দেবী দুর্গার একটা এক্সট্রা হাত”, ছবি পোস্ট করে একযোগে আক্রমণে তৃণমূল-সিপিএম
”সরকারি বিজ্ঞাপনে দেবী দুর্গার একটা এক্সট্রা হাত”, ছবি পোস্ট করে একযোগে আক্রমণে তৃণমূল-সিপিএম। ”নানা আচরণবিধি রোজ শুনছি, শাস্ত্রমতে একটি হাত তো কমানো দরকার। মায়ের হাতের সংখ্যা ২০২৬-এ এসে বেড়ে গেলে বিষয়টা জটিল হবে,”সরকারি বিজ্ঞাপনের ছবি পোস্ট করে আক্রমণে কুণাল ঘোষ। ”দেবতাদের পক্ষ থেকে অসুর বধে দুর্গাকে দশ হাতে অস্ত্র দেওয়া হয়েছিল। আর বিজেপি সরকারের পক্ষ থেকে একটা এক্সট্রা হাত দেওয়া হয়েছে,” সরকারি বিজ্ঞাপনের ছবি পোস্ট করে আক্রমণে শতরূপ ঘোষও। ”কোন এজেন্সি ছাপতে গিয়ে ভুল করেছে, সংশোধন করে দেবে”, সরকারি বিজ্ঞাপনে দুর্গার ছবি-বিতর্কে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির।