কলকাতা: অসুস্থ অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)। পর্দায় অভিনয়ের পাশাপাশি মঞ্চেও দাপটের সঙ্গে অভিনয় করেন সুদীপ্তা। তাঁর অভিনীত ‘বিনোদিনী অপেরা’ ইতিমধ্যেই প্রশংসা এবং জনপ্রিয়তা দুইই পেয়েছে। নভেম্বরের প্রথমেই মঞ্চে ‘বিনোদিনী অপেরা’-র নতুন শো নিয়ে আসার কথা ছিল সুদীপ্তার, কিন্তু অসুস্থতার কারণে সেই শো বাতিল করতে হয়েছে। শ্বাসকষ্টজনিত সমস্যায় বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন সুদীপ্তা, পাশাপাশি সংক্রমণ-সহ একাধিক সমস্যা দেখা দিয়েছিল তাঁর শরীরে। চিকিৎসক তাঁকে এখনই মঞ্চে ফিরতে বারণ করেছেন। এই মুহূর্তে অভিনয় করতে পারবেন না তিনি। বিশ্রামে থাকতে হবে তাঁকে। সেই কারণেই নভেম্বরের প্রথমের শো বাতিল করতে হয়েছে। 

অসুস্থ সুদীপ্তা, বাতিল করতে হল ‘বিনোদিনী অপেরা’-র শো

আজ ‘বিনোদিনী অপেরা’-র নির্দেশক অবন্তী চক্রবর্তী (Abanti Chakraborty) প্রথম জানান যে, সুদীপ্তা অসুস্থ। আর সেই কারণেই আগামী শো বাতিল করতে হচ্ছে। জানুয়ারি মান থেকে ফের মঞ্চে ফিরবে ‘বিনোদিনী অপেরা’, এমনটাই জানানো হচ্ছে। তবে এই থিয়েটারের সঙ্গে যুক্ত প্রত্যেকেই আপাতত গুরুত্ব দিতে চাইছেন, অভিনেত্রীর স্বাস্থ্যকে। যেহেতু শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছেন তিনি, সেই কারণেই এখনই মঞ্চানুষ্ঠান করা তাঁর পক্ষে যথেষ্ট কঠিন এবং বিপজ্জনকও বটে। সেই কারণেই তাঁকে এখন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। জানা গিয়েছে, অভিনেত্রী হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছেন। আপাতত বিশ্রামে রয়েছেন তিনি। তবে এখনই অভিনয়ে ফেরা নিয়ে তাঁর নিষেধাজ্ঞা রয়েছে। আপাতত বিশ্রামে থাকতে হবে তাঁকে।

রিয়্যালিটি শো সঞ্চালনা থেকে সরে দাঁড়িয়েছিলেন সুদীপ্তা 

সদ্যই ছোটপর্দার জনপ্রিয় শো, ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ থেকে সরে দাঁড়িয়েছিলেন সুদীপ্তা। তাঁর সঞ্চালনায় এই রিয়্যালিটি শো একটি বিশেষ মাত্রা পেয়েছিল। যথেষ্ট জনপ্রিয় হয়েছিল ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ শো-টি। তবে নতুন সিজন শুরু করার আগে সুদীপ্তা জানান, তিনি এই শো-টি থেকে সরে দাঁড়াতে চান। চ্যানেলের তরফ থেকে তাঁর সিদ্ধান্তকে সম্মান জানানো হয়। বর্তমানে এই শো-টি সঞ্চালনা করছেন অভিনেত্রী পায়েল দে। তিনিও নিজের মতো করেই সঞ্চালনা করছেন এই শো-টির। তবে সুদীপ্তা একাধিকবার বলেছিলেন, বারে বারে তিনি প্রতিযোগীদের সঙ্গে নিজেকে মিলিয়ে ফেলতেন। অনেক সময়ে নিজে থেকেও তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রতিযোগীদের দিকে।

 

আরও পড়ুন: Raghubir Yadav: শ্যুটিংয়ের আগেই হৃদরোগে আক্রান্ত, ভয়াবহ ঘটনা ঘটেছিল ‘পঞ্চায়েত’-এর ‘প্রধানজী’-র জীবনে!

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *