কলকাতা: বর্তমানে ধারাবাহিকের অনুরাগী কিছু কম নেই। তবে যে ধারাবাহিকের কথা আজও মানুষের মুখে মুখে ঘোরে, সেই ধারাবাহিক হল, জন্মভূমি। বর্তমানে পুরোদমে অভিনয় করছেন এমন অনেক অভিনেতা অভিনেত্রীই যখন জন্মভূমি-তে অভিনয় করছেন, সেই সময়ে তাঁদের বয়স অনেকটাই কম। তবে সেই ধারাবাহিকের স্মৃতি যেন চির উজ্জ্বল দর্শকদের মনে। আর সেই ধারাবাহিকেরই একটি স্মৃতির কথা এবার তুলে ধরলেন, অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)। এই ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি, জনপ্রিয়তাও পেয়েছিলেন। কিন্তু সেই সফরটা নেহাৎ সহজ ছিল না। প্রথমবার সেই অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন ভাস্কর।

চিকিৎসক পরামর্শ দিয়েছিলেন হাসপাতালে ভর্তি হওয়ার, শ্যুটিং সেটে চলে গিয়েছিলেন ভাস্বর?

সোশ্যাল মিডিয়ায় ভাস্কর এদিন মমতা শঙ্করের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে নিয়েছেন। ছবিটি ‘জন্মভূমি’-র সেটের। সেই ছবির সঙ্গে ভাস্কর লিখেছেন, ‘কদিন আগে এই ছবিটা মমদি (মমতাশঙ্কর) আমায় পাঠালেন। অনেক কিছু মনে পড়ে গেল। ‘জন্মভূমি’ -তে সুযোগ পাওয়ার আগে অনেকবার আমায় ডাকা হয়েছিল। পরিচালক আমায় চিত্রনাট্য দিয়ে বলতেন, আধ ঘন্টার মধ্যে মুখস্থ করে দেখাও… করতাম। মুখস্থ-তে আমায় কেউ হারাতে পারবে না। এক লাইন এ এদিক ওদিক হত না। কিন্তু কখনোই আর কাস্ট করতেন না। মন খারাপ হত। কথায় বলে, কপালে যা আছে তাই হবে। একদিন ডাক এল, জেনারেশন লিপ হচ্ছে। মুখ্য ভূমিকায়। কিন্তু তখন আমি ভগৎ সিং -এর ডাবিং শেষ করে কলকাতায় ফিরেছি। জনডিস নিয়ে, বিলিরুবিন ১৩.৬। চিকিৎসক বলে দিয়েছেন, হাসপাতালে ভর্তি করতে হবে। সেই সময়েই এই কাজের অফারটা পাই। মাথায় হাত… কী করব?’

ভাস্কর আরও লিখছেন, ‘ আমি বললাম, এই সুযোগ ছাড়ব না। ততদিনে অড়হড় পাতার রস খেয়ে, বিলিরুবিন কিছুটা কমেছে। দুর্বল শরীর নিয়েই চলে গেলাম শ্যুটিং করতে। বাড়ির খাবার, জল সব নিয়ে যেতাম। শ্যুটিং ফ্লোরে মাথা ঘুরত, কষ্ট হত কিন্তু জেদের বশে পাত্তাই দিতাম না। এই যে ছবিটা দেখছেন, আমার চোখ দেখলেই বুঝতে পারবেন সামান্য হলুদ হয়ে আছে। তখন কেউ জানত না সেটে। পরে সহ অভিনেতা অভিনেত্রীদের জানিয়েছিলাম। আজ প্রথম সবার সামনে বিষয়টা তুলে ধরলাম।’

 

আরও পড়ুন: Ranojoy Bishnu: শ্যুটিং করতে গিয়ে মাথা ঘুরছে, ভীষণ দুর্বল! অসুস্থ রণজয়, কী হয়েছে নায়কের?

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *