কলকাতা: নিয়মিত ধারাবাহিকের শ্যুটিং ফ্লোরে যাচ্ছেন তিনি, অভিনয়ও করছেন। তবে শারীরিকভাবে একেবারেই সঠিক জায়গায় নেই অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। বর্তমানে ধারাবাহিক ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকের মুখ্যভূমিকায় অভিনয় করছেন তিনি। তবে আবহাওয়া বদলের মরসুমে, অসুস্থ হয়ে পড়েছেন তিনি। চিকিৎসক তাঁকে পরামর্শ দিয়েছেন, ধারাবাহিক থেকে বিরতি নিয়ে তিনি যেন বাড়িতে কয়েকটা দিন বিশ্রাম নেন। কিন্তু যেহেতু ধারাবাহিকের মুখ্যচরিত্রে অভিনয় করছেন রণজয়, সেই কারণে তাঁর বিরতি নেওয়া এই মুহূর্তে বেশ সমস্যার। সেই কারণেই বিশ্রাম নিয়ে নিয়ে, ধারাবাহিকের শ্যুটিং চালিয়ে যাচ্ছেন অভিনেতা। আর এদিন, সোশ্যাল মিডিয়ায় ছোট্ট একটি ভিডিও শেয়ার করে তিনি নিজের স্বাস্থ্যের খবর জানিয়েছেন। 

অসুস্থ শরীর নিয়েও শ্যুটিং, কী হয়েছে রণজয়ের?

রণজয় জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছেন তিনি। এর জন্য চিকিৎসকের থেকে পরামর্শ নিয়েছেন, ওষুধও চলছে তাঁর। তবে একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। তাঁর মাথা ভার হয়ে রয়েছে, কানে শুনতে সমস্যা হচ্ছে, শরীর ভীষণ দুর্বল হয়ে গিয়েছে এবং মাথা ঘুরছে। টানা কাজ করতে পারছেন না তিনি, শট দিয়েই রূপটান ঘরে গিয়ে শুয়ে পড়তে হচ্ছে তাঁকে। তবে রণজয় জানিয়েছেন, গোটা টিম সহযোগীতা করছে, প্রত্যেকেই তাঁকে যথাসম্ভব সাহায্য করছেন। সেটেই পোশাক পরিবর্তন করছেন তিনি। তবে পর্দায় তাঁকে দুর্বল দেখাচ্ছে বলেই মনে হয়েছে তাঁর। অনেকেই জানতে চেয়েছেন, তাঁর শরীর খারাপ কি না? অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। আর এবার, সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় এই ছোট্ট ভিডিওটি করে, নিজের শারীরিক অবস্থার খবর জানিয়েছেন তিনি। 

অভিনেতা জানিয়েছেন, এই অভিনয়ই সেই মাধ্যম, যার হাত ধরে দর্শকদের সঙ্গে তাঁর যোগাযোগ। তিনি ভালবেসে এই কাজটি করেন। কিন্তু তিনি যখন নিজের ১০০ শতাংশ দিয়ে কাজ করতে পারছেন না, তখন তাঁর অনুরাগীদের জানানো দরকার যে, কেন তিনি পুরোপুরি ফিট হয়ে কাজ করতে পারছেন না। রণজয় বলেছেন, এই পরিস্থিতি তিনি ইচ্ছাকৃতভাবে তৈরি করেননি, তবে তাঁর খারাপ লাগছে যে তিনি মন দিয়ে কাজটা করতে পারছেন না। বাধা হয়ে দাঁড়াচ্ছে অসুস্থতা। আর সেই কারণেই, এই ভিডিও করে সমাজমাধ্যমে সমস্তটা জানিয়েছেন রণজয়। পাশাপাশি তিনি দেখিয়েছেন, তিনি একটি ছোট্ট শ্রীকৃষ্ণের ছবিও কিনেছেন। তাঁর বিশ্বাস, ঈশ্বর তাঁর সঙ্গে থাকবেন। 

আরও পড়ুন: Aamir Khan: বিয়ের পরে প্রথম করবা চৌথ আমির-গৌরীর, হাতে হাত রেখে সামিল হলেন বলিউডি উদযাপনের

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *