কলকাতা: বৃহস্পতিবার ছিল করবা চৌথ। আর বিশেষ এই দিনে সমস্ত অনুরাগীদেরই নজর থাকে বলিউড তারকাদের দিকে। কারা কী কী করলেন, কোন তারকা কেমন সাজলেন, কার প্রথম করবা চৌথ..  প্রত্যেকেই চোখ রাখেন বলিউডের আপডেটে। আর এবার, করবা চৌথ তিন খানের মধ্যে, এক খানের কাছে একটু বিশেষ। বিয়ের পরে, এই প্রথম করবা চৌথ আমির খানের (Aamir Khan)। তাঁর জন্য উপোস রেখেছিলেন স্ত্রী গৌরী স্প্রাত (Gauri Spratt)। সন্ধে হতেই উদযাপনে সামিল হলেন তাঁরা। এদিন অনিল কপূরের (Anil Kapoor) বাড়িতে করবা চৌথের বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছিল। শিল্পা শেট্টি (Shilpa Shetty) থেকে শুরু করে, মীরা রাজপুত (Mira Rajput), অনুষ্কা কপূর (Anshula Kapoor), মাহদীপ কপূর (Maheep Kapoor), ভাবনা পাণ্ড্যে (Bhavana Pandey), নীলম কোঠারি (Neelam Kothari), আকাঙ্খা মলহোত্র (Akanksha Malhotra), গীতা বসরা (Geeta Basra)… কে নেই সেখানে! আর সেখানেই, হাতে হাত রেখে এলেন আমির খান এবং গৌরী স্প্রাত। 

আমির খান এবং গৌরী স্প্রাতের প্রথম করবা চৌথ

বিশেষ এই দিনের জন্য কালো এবং নীল কাজ করা কুর্তা বেছেছিলেন আমির খান। অন্যদিকে গৌরী বেছেছিলেন একটি রয়্যাল ব্লু বেনারসি সালোয়ার কামিজ। হালকা গয়না আর রূপটানে সুন্দর দেখাচ্ছিল তাঁকে। হাতে হাত রেখে এদিনের অনুষ্ঠানে আসেন তিনি। ছবি শিকারীদের জন্য পোজও দেন। একটা সময়ে, গৌরীকে ক্যামেরার সামনে আনতে চাইতেন না আমির খান। গৌরীও ক্যামেরার সামনে তেমন স্বচ্ছন্দবোধ করতেন না। একাধিক সাক্ষাৎকারে আমির বলেছিলেন, রূপোলি পর্দার সঙ্গে গৌরীর কোনও সম্পর্ক নেই। ফলে তিনি ক্যামেরার সামনে তেমন স্বচ্ছন্দবোধ করেন না। তবে আমিরের সূত্রে, ধীরে ধীরে বলিউডে আলাপ বেড়েছে গৌরীর। আর সেই কারণেই, প্রথম করবা চৌথে বলিউডের বন্ধুদের সঙ্গেই উদযাপনে সামিল হলেন আমির আর গৌরী।  চলতি বছরের জুলাই মাসের প্রথমেই গাঁটছড়া বাঁধেন আমির আর গৌরী। একটি ঘরোয়া অনুষ্ঠানে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তাঁরা।

 

আরও পড়ুন: Pousali Banerjee: ফেসবুকে অশ্লীল মন্তব্য! পৌষালীর সাফ জবাব, ‘যৌনকর্মী বোনকে বুকে জড়িয়ে কৃষ্ণের গান শোনাব’





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *