কলকাতা: বিগ বস বাংলার (Big Boss Bangla) ঘরে রাজবীর দে (Rajveer Dey) আর নন্দিনী দত্তের (Nandini Dutta) সমীকরণ সবসময়েই চর্চায় থেকেছে। সদ্যই বিগ বস নন্দিনীকে ‘সিক্রেট রুম’-এ থাকবার সুযোগ দিয়েছিলেন ২ দিনের জন্য। সেখানে বসে নন্দিনী নজর রেখেছিলেন তাঁর অনুপস্থিতিতে বাড়ির ভিতর কী কী হচ্ছে, কে কি কথা বলছে। তবে এই জুটির পাশাপাশি, বিগ বসের বাড়িতে আরও একটু নতুন সমীকরণ উঠে এসেছে চর্চায়। সেটা জিতু কমল (Jeetu Kamal) এবং সৃজলা গুহ (Srijla Guha)-র সমীকরণ।

দুর্নিবারের সঙ্গে সৃজলার সমীকরণ অতীত

বিগ বসের ঘরে একটা সময়ে দুর্নিবারের সঙ্গে নাম জড়িয়েছিল সৃজলার। যদিও দুর্নিবার এবং সৃজলা কেউই কখনও বলেননি যে, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। বরং সৃজলা ক্যামেরার সামনেই বলেছিলেন যে, তাঁর সঙ্গে দুর্নিবারের সম্পর্ক ভাই-বোনের মতো। কিন্তু জিতু এবং সৃজলার সমীকরণ বর্তমানে অন্যদিকে মোড় নিচ্ছে বলেই মনে হচ্ছে দর্শক থেকে শুরু করে বাড়ির ভিতরে থাকা প্রতিযোগীদেরও। এর আগে একাধিকবার দুর্নিবারকে বাড়ির একাধিক সদস্য সতর্ক করেছিলেন যে, তাঁর সঙ্গে সৃজলার সম্পর্কটা শুধুই বন্ধুত্বপূর্ণ নয়, এমনটাই মনে হচ্ছে। একটা সময় পরে, দুর্নিবার নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন সৃজলার থেকে একটা দূরত্ব বজায় রাখার। তবে দুর্নিবারের সঙ্গে সৃজলার সেই সম্পর্কের জল্পনা এখন অতীত। বরং জিতু আর সৃজলার সমীকরণ, মান অভিমান.. এই সবই এখন চর্চার বিষয় হয়ে উঠেছে। 

সৃজলার কথাতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?

সর্বশেষ এপিসোডে দেখা যায়, জিতু এবং সৃজলার মধ্যে জুতো রাখা নিয়ে একটি মান-অভিমানের পরিস্থিতি তৈরি হয়। এতে জিতু সৃজলার সমস্ত জুতো ওপরে তুলে রেখে দেন। কিন্তু পরে সৃজলা জিতুর সঙ্গে একাধিকবার কথা বলার চেষ্টা করেন কিন্তু জিতু সেই কথা শোনেন না। মেজাজ হারিয়ে সৃজলাকে বেডরুমে চিৎকার চেঁচামেচিও করতে দেখা যায় কিন্তু জিতু মোটেই সৃজলার কথা শোনার মেজাজে ছিলেন না। এরপরে সৃজলা যখন নিজের খাটে শুয়ে পড়েন, তখন জিতু এসে তাঁকে শুতে বারণ করেন। বলেন, টাস্কের মধ্যে এভাবে শুয়ে পড়া উচিত নয়। কিন্তু সৃজলা জিতুর এই কথা শোনেন না। তিনি বলেন, একটু একা থাকতে চান তিনি। এরপরে জিতু চলে গেলে, সৃজলাকে বলতে শোনা যায়, ‘আমি চাইনি ভালবেসে ফেলো’। সৃজলার এই কথাই কি জিতুর সঙ্গে তাঁর সম্পর্কে সিলমোহর নাকি গোটাটাই নিছক তাৎক্ষণিক আবেগ? উত্তর দেবে সময়। 

 

আরও পড়ুন: Jeetu-Srijla: সৃজলার সঙ্গে বিদেশ সফরের আবদার জিতুর, সবসময় পাশাপাশি ২জন.. বিগ বসের বাড়িতে নতুন সমীকরণ

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *