কলকাতা: আগামীদিনের সলমন খানকে (Salman Khan) দেখা যাবে, নতুন সিনেমা ‘মাতৃভূমি’ (Maatrubhumi) ছবিতে। এই সিনেমার টুকরো টুকরো ঝলক ইতিমধ্যেই দর্শকদের জন্য প্রকাশ্যে নিয়ে এসেছন তিনি। কিন্তু দীপাবলির আগে, অনুরাগীদের চমকে দিয়ে ‘মাতৃভূমি’ ছবির নতুন গান প্রকাশ্যে আনলেন তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় নতুন গান, ‘তেরি সেক্সি বিউটি’ প্রকাশ্যে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষেরও শিকার হলেন বলিউডের ‘ভাইজান’। সাজিদ খানের সুর দিয়ে, এই গানটি গেয়েছেন সলমন খান নিজেই। কিন্তু এই গানের কথা থেকে শুরু করে, সলমনের পোস্ট.. সমস্তকিছু সেই সোশ্যাল মিডিয়ার একাংশের কটাক্ষের শিকার হয়েছেন অভিনেতা। এমন কি ছিল সেই গানে? 

সলমনে গানে কেন আপত্তি?

আজ ভোরে সলমন সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন, একটি ভিডিওর ঝলক। সেই সঙ্গে তিনি লিখেছিলেন, ‘ভোর ৫টা ১২ মিনিটে রওনা। বিমান ঠিক সময়েই ছাড়ছে। দু’পেগ হয়ে গিয়েছে। এ বার আমার সুন্দরীর সঙ্গে উড়তে চলেছি। জানি না কোথায় গিয়ে নামব!’ সলমন ফের গান গেয়েছেন, এই বিষয়টি নিয়ে অবশ্য মুগ্ধ তাঁ অনুরাগীরা। তাঁরা সলমনের গানের প্রশংসাই করেছেন অনেকে। তবে অনেকে আবার এই গানের ভাষা নিয়ে আপত্তি জানিয়েছেন। অনেকেই বলেছেন, ‘বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি দেশাত্মবোধক ছবিতে গানের এই ধরণের কথা ব্যবহার করা হয়েছে কেন! এক জাতীয় বীরের চরিত্রকে কী বানিয়ে দেওয়া হল!’ গানের লাইনে রয়েছে, ‘তেরি সেক্সি বিউটি কা ফ্যান বন গয়া হুঁ, দো পেগ পি কে এরোপ্লেন বন গয়া হুঁ’..  প্রসঙ্গত এই সিনেমায় রয়েছেন, চিত্রাঙ্গদা সিংহও।

অন্যদিকে সলমনের গান আপলোড করার সময় নিয়েও অনেকে রসিকতা করেছেন। অনেকেই ‘ভাইজান’-কে পরামর্শ দিচ্ছেন, সঠিক সময়ে ঘুমোতে যাওয়ার। সমস্ত পোস্ট এভাবে ভোরবেলা কেন আপলোড করেন সলমন… সেটাই জানতে চেয়েছেন।

 

আরও পড়ুন: Bollywood News: বিদেশে স্বপ্নের বিয়ে, ৪ বছরের সম্পর্কের পরে বিচ্ছেদের ঘোষণা করলেন জনপ্রিয় তারকা!

      



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *