কলকাতা: বলিউডের একাধিক অভিনেতার নিরাপত্তাই বর্তমানে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পুলিশের কাছে। কখনও জনপ্রিয় অভিনেতার গাড়ি লক্ষ্য করে গুলি চলার মতো ভয়াবহ ঘটনা ঘটেছে তো কখনও একের পর এক হুমকি চিঠি পাচ্ছেন অভিনেতারা। আর এবার নিশানায় বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। তাঁর কাছ থেকে কোটি কোটি টাকা চাওয়া হয়েছে বলেই খবর। পাশাপাশি জানানো হয়েছে, অভিনেতার কাছে যে অডিওবার্তা পাঠানো হয়েছে সেখানে এই অডিও বার্তা লরেন্স বিষ্ণোইয়ের তরফ থেকে এসেছে, সেই বার্তাও দেওয়া হয়েছে। ওই অডিও ক্লিপে দাবি করা হয়েছে যে, ওই বার্তা লরেন্স বিষ্ণোইয়ের দলের তরফ থেকেই এসেছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে সত্যিই এই ঘটনার সঙ্গে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং-এর কোনও সংযোগ রয়েছে কি না.. সেটা পুলিশ খতিয়ে দেখছে।
কোটি কোটি টাকা চেয়ে আয়ুষ্মান খুরানাকে হুমকি বার্তা, কী জানাচ্ছে পুলিশ?
সূত্রের খবর, হুমকিবার্তা আসার পরেই আয়ুষ্মান খুরানার টিম পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। পুলিশ এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যেহেতু মুম্বইতে একের পর এক তারকা হুমকি পাচ্ছেন, তারকাদের নিরাপত্তা পুলিশকে ভাবাচ্ছে.. সেই কারণেই এই ধরণের হুমকিবার্তার খবর পেয়ে কড়া ব্য়বস্থা নিল পুলিশ। তবে আয়ুষ্মান খুরানাকে এই হুমকি ঠিক কারা পাঠিয়েছে, সত্যিই তারা লরেন্স বিষ্ণোই গ্যাং-এর সঙ্গে যুক্ত কি না.. সেই বিষয়টা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ পুলিশ। এমনকি কত টাকা চাওয়া হয়েছে জনপ্রিয় অভিনেতার থেকে, সেই বিষয়টা নিয়েও এখনও মুখ খুলতে নারাজ পুলিশ।
প্রসঙ্গত, গত মঙ্গলবারই হুমকি পেয়েছেন, বলিউডের আরে অভিনেতা তুষার কপূর। সূত্রের খবর ৫ কোটি টাকা দাবি করে তাঁর কাছে হুমকিবার্তা এসেছে। তবে অডিওবার্তা নয়, ফোন করে টাকা চাওয়া হয়েছিল বলেই অভিযোগ। তবে প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, ভুয়ো ফোন করে বা ভুয়ো অডিওবার্তা পাঠিয়েই আতঙ্ক ছড়ানো হচ্ছে। ইচ্ছা করে ব্যবহার করা হচ্ছে লরেন্স বিষ্ণোইয়ের নাম। আয়ুষ্মানের সঙ্গে যে ঘটনা ঘটে গিয়েছে, তার সত্যতা কতটা সেটাও এবার খতিয়ে দেখবে পুলিশ। সেই কারণে এখনই বিস্তারিত তথ্যপ্রকাশ করতে নারাজ তাঁরা।
আরও পড়ুন: Salman Khan: দেশাত্মবোধক সিনেমায় আপত্তিকর গানের ভাষা! ঝলক প্রকাশ্যে আনতেই চূড়ান্ত কটাক্ষ সলমন খানকে