ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব চট্টোপাধ্যায়। মেয়াদ পেরনোর পরেও সরকারি পদে থেকে সুযোগ সুবিধা ভোগের অভিযোগ ঋতব্রত এবং আখরুজ্জামানের বিরুদ্ধে। “১৮ অক্টোবর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের LOP পদ ও আখরুজ্জামানের মুখ্যসচেতক পদের মেয়াদ শেষ। তারপরেও পদে থেকে সব সরকারি সুযোগ সুবিধা ভোগ করছেন দু’জন”, এমনই অভিযোগ মমতা তৃণমূলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের। “পুলিশ অভিযোগ নিতে চায়নি, স্পিকারের কাছে যেতে বলেছে”, দাবি শোভনদেবের। 

শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন, ‘আদালত বলে দিয়েছিল ১৮ তারিখ ওদের সময় শেষ। তারপর ওরা আবার আদালতে যেতে পারে। আদালত আবার সিদ্ধান্ত নেবে। ওদের টার্ম ছিল ১৮ অক্টোবর পর্যন্ত। তারপর একমাস চলে গেছে। এই সময়ের মধ্যে ওরা অফিস এনজয় করছে। স্যালারি এনজয় করছে। অন্যান্য রেমুনারেশন এনজয় করছে। সবই এনজয় করছে। স্যালারি ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি চলে যায়। সেটা ওরা এনজয় করেছে, রিফিউজ তো করেনি। আমি মনে করি যেকোনও লোকের ক্ষেত্রেই আদালতের রায় অমান্য করা অপরাধ। এটা মনে করেই থানায় এসেছিলাম। থানা বলছে, এটা তারা নিতে পারবে না। স্পিকারকে দিতে। সেটা আমি সিদ্ধান্ত নেব, কোথায় যাব, কী করব, কাকে দেব। থানার নির্দেশে তো আমি আর চলব না।’ 

পাল্টা আখরুজ্জামান বলছেন, ‘উনি (শোভনদেব চট্টোপাধ্যায়) হয় জানেন না। অথবা ওনাকে অপমান করার জন্য কালীঘাট থেকে চাপ দিয়ে ওনাকে এসব অন্যায় কথা বলানো হচ্ছে। আমরা যদি হাইকোর্টের নির্দেশ অমান্য করে থাকি, তাহলে ওনার উচিৎ ছিল আদালতকে অবগত করা যে কোর্টের নির্দেশ অগ্রাহ্য করে, অমান্য করে, তারা এখনও বহাল তবিয়তে তাদের চেয়ারে বসে আছে। কিংবা স্পিকারকে বলতে পারতেন যে ওনাদের বিরুদ্ধে এই সব অভিযোগ রয়েছে। আপনি এখনও ওনাদের যা যা সুযোগ সুবিধা দিচ্ছেন সেগুলো প্রত্যাহার করুন। উনি স্পিকারকে বললেন না, হাইকোর্টে গেলেন না, হঠাৎ হেয়ার স্ট্রিট থানায় গিয়ে আমাদের বিরুদ্ধে ক্রিমিনাল কন্সপিরেন্সির কেস করতে গেলেন…’ 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *