বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী। আগাম জামিনের আবেদন খারিজ করল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।
সিনেমায় অভিনয় করার জন্য ১৫ লক্ষ টাকা নিলেও অভিনয় করেননি বলে অভিযোগ। বালুরঘাট থানায় দায়ের হয়েছিল মামলা
সেই মামলায় আগাম জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হন সোহম। কিন্তু আদালত তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করল ।