কলকাতা : আজ চতুর্থী ১৪ অক্টোবর বুধবার। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সারাদিন রোদ ঝলমলে আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ১ সপ্তাহে রাজ্যে আবহাওয়া সংক্রান্ত কোনও বড় সতর্কতা জারি করেনি হাওয়া অফিস। তবে বিক্ষিপ্ত ভাবে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঞ্চমীর দিন অর্থাৎ আগামীকাল ১৫ অক্টোবর বৃহস্পতিবার। পূর্ব মেদিনীপুরের দিঘাতে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আজ উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা জলপাইগুড়িতে রেকর্ড হয়েছে। দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা সল্টলেকে রেকর্ড হয়েছে। 

দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে 

‘হাইজ্যাক অ্যালার্ট’ ? জার্মানি থেকে দিল্লিমুখী এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ জয়পুরে 

‘মাস মাইনে দিয়ে দিতে হবে শ্বশুরবাড়িতে’, পণের জন্য লাগাতার অত্যাচার, নিজেকে শেষ করলেন ইঞ্জিনিয়ার 

দুর্গাপুজোর মধ্যে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মূলত হাল্কা এবং বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। সব জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ ১৪ অক্টোবর চতুর্থীর দিন আংশিক মেঘলা আকাশ থাকতে পারে কলকাতায়। আগামীকাল ১৫ অক্টোবর বৃহস্পতিবার পঞ্চমীর দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৬ অক্টোবর ষষ্ঠীর দিনও কলকাতায় আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সপ্তমীর দিন অর্থাৎ ১৭ অক্টোবরও কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তারপর থেকে আর সেভাবে বৃষ্টির কিংবা আকাশ মেঘলা থাকার সম্ভাবনা নেই। মাঝে মাঝে আকাশ অল্প মেঘলা হতে পারে। তবে ভারী বৃষ্টির সতর্কতা নেই। পঞ্চমীর দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। তারপর আর সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই শহরে। তবে পুজোর মধ্যে মাঝে মাঝে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। যদিও বড় কোনও সতর্কতা নেই। এখনও পর্যন্ত পুজোর দিনগুলিতে ঝড়বৃষ্টির বড় কোনও সতর্কতা শহর কলকাতার জন্য জারি করেনি আবহাওয়া দফতর। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *