Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় (Kolkata) বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ। মঙ্গলবার নাদিয়ালের আয়ুবনগরে একটি বাড়িতে হানা দেয় রাজ্য পুলিশের STF । তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ২টো 7MM পিস্তল। উদ্ধার হয়েছে ২টো দেশি বন্দুক এবং বেশ কিছু বিভিন্ন ধরনের কার্তুজ। উদ্ধার হয়েছে বেআইনি অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম। পুলিশের দাবি, ওই বাড়িতেই চলছিল বেআইনি অস্ত্র (Illegal Arms) তৈরির কারবার। STF-এর অভিযানের আগেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত। নাদিয়াল থানায় অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পিছনে কি রয়েছে বেআইনি অস্ত্র তৈরির বড়সড় চক্র? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুজো মিটতেই কলকাতায় পুরভোট, তার আগে অস্ত্র কারখানার হদিশ বাড়াচ্ছে চিন্তা।