ABP Ananda LIVE : সিপিএমের আইনজীবী নেতাকে হেনস্থা, আদালতের স্বতঃপ্রণোদিত মামলা। বারুইপুর কোর্ট চত্বরেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম, কড়া হাইকোর্ট। ‘এই ধরনের ঘটনা বন্ধ হওয়া দরকার, কাল এটা অন্য কারও সঙ্গেও হতে পারে’। ‘আজ সায়নের সঙ্গে হয়েছে, কাল অন্য কারও সঙ্গেও হবে, পরশু আরও কারও সঙ্গে’। স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে কড়া পর্যবেক্ষণ প্রধান বিচারপতির । পুলিশ সুপার এবং জেলা জজের রিপোর্ট দেখে সিদ্ধান্ত আদালতের।

আরও খবর…

‘গুন্ডা দমন’ বিল লোকভবনে ফেরত পাঠালেন রাষ্ট্রপতি।কেন্দ্রের NDPS আইনের সঙ্গে সংঘাত, ব্যাখ্যা চাইলেন রাষ্ট্রপতি।বিল ফেরত আসার পরেই ব্যাখ্যা চেয়ে পাঠানো হল সংশ্লিষ্ট দফতরে: সূত্র। প্রয়োজনীয় ব্যাখ্যা চেয়ে সংশ্লিষ্ট দফতরে পাঠাল লোকভবন: সূত্র। NDPS আইনের ‘গুন্ডা’ পরিভাষার সঙ্গে বিলে উল্লেখিত ‘গুন্ডা’ পরিভাষায় বিরোধ। বেশ কিছু ব্যাখ্যা চেয়ে গুন্ডা দমন বিল ফেরত পাঠালেন রাষ্ট্রপতি: সূত্র। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *