উপনির্বাচনের পরের দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন রেজিনগরের বিধায়ক এবং আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। AJUP বিধায়ক হুমায়ুন কবীর প্রসঙ্গে এবার বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেছেন, ‘এটা হুমায়ুন কবীরের মিথ্যাচার। আমি বাংলার মানুষের কাছে আবেদন করতে চাই যে, এই কুমীরের কান্নায় কেউ একটুও ভুল বুঝবেন না। ওর কান্নায় কেউ বিভ্রান্ত হবেন না। ও ভেবেছিল ও বিধানসভায় যাবে। ওর ছেলেও বিধানসভায় যাবে। মানুষের রায় যেটা হবে, সেটাই সিদ্ধান্ত হবে। সংখ্যালঘুদের নিয়ে তো কথা বলেছিল… ওই সংখ্যালঘুরা নেমে পড়বে। আমি বলছি সংখ্যালঘু ভোট ওখানে টুকরো টুকরো হয়েছে। সংখ্যালঘু ভোট ওর পক্ষে যায়নি। কারণ গত ৪-৫ মাসে মানুষ ওর আসল পরিচয় বুঝতে পেরেছে। ওর সত্যিই ভাবা উচিত, ও বিধানসভার আসবে কিনা আর, কারণ এলে বিধায়করা ওকে বোঝাবে। ও কদিন আগে অবধি মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করেছে। আর রাজনীতি থেকে অবসর এর আগে ও ১৭ বার নিয়েছে। ১৭ বার নিয়েছে, ১৭ বার ফিরে এসেছে। ওরা কথা কোনও মূল্য নেই। আর ওর এই ঔদ্ধ্যতপূর্ণ ব্যবহার এবং কথা যদি থাকে, তাহলে তাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। এখানে সকলের অধিকার সমান। এই বাংলায় আমরা হিন্দু, মুসলমান একসঙ্গেই বড় হয়েছি। এই ধরনের কিছু সাম্প্রদায়িক নেতার জন্য আমাদের মধ্যে ভাইয়ে ভাইয়ে বিভেদ হয়েছে।