পার্থপ্রতিম ঘোষ, রেজিনগর : ভোট শুরুর আগেই বাড়ি ঘিরে ফেলার অভিযোগ তুললেন হুমায়ুন কবীর। রেজিনগরের শক্তিপুরে নিজের বাড়ি থেকে বিস্ফোরক অভিযোগ জানান আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক। বাড়ির উপর থেকেই জানালা খুলে একের পর এক তোপ দাগতে থাকেন তিনি। হুমায়ুনকে বলতে শোনা যায়, “বুথে এজেন্ট ঢুকতে দিচ্ছে না। শুভেন্দু এর জন্য তৈরি থাকুক। এসবের জবাব শুভেন্দু পাবে। শুভেন্দুর অ্যালসিসিয়ানরা ঘুরে বেড়াচ্ছে রাস্তায়।”

তাঁকে প্রশ্ন করা হয়, আপনার বাড়ির বাইরে তো বিশাল ফোর্স। উত্তরে হুমায়ুন কবীর বলেন, “বাড়ির বাইরে বিশাল ফোর্স থাকুক না, ভাল তো। এরপরে বেলায় যেখানে যেখানে যাব সেখানে সেখানে যাবে। এত ভয় পেয়েছে। এত ফোর্স, ভোর ৪টে থেকে আছে। আর বেড়াতে না দিলে এখান থেকেই ছাদে বসে গোটা দেশকে জানাব। মোদিজিকে মেসেজ করব, রাহুল গান্ধীকে মেসেজ করব। যে, এখানে ভোট হচ্ছে। শুভেন্দুর অ্যালসিসিয়ানরা ভোট করছে।”

‘২৬-এর বিধানসভা নির্বাচনে নওদার পাশাপাশি রেজিনগরে জিতেছিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। পরে নওদা রেখে দিয়ে, রেজিনগর আসনটি ছেড়ে দেন তিনি। এই কেন্দ্রে প্রায় ৬৮ শতাংশ সংখ্যালঘু ভোটার রয়েছেন। রেজিনগরে মোট ভোটার ২ লক্ষ ৫৭ হাজার ৬৫৭। ৩১৫টি বুথ রয়েছে। নিরাপত্তায় মোতায়েন রয়েছে ৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৮১৯ জন পুলিশ কর্মী। রেজিনগরে বিজেপির প্রার্থী শাখারভ সরকার। আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী করা হয়েছে হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদকে। মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল আলম চৌধুরী। কংগ্রেসের টিকিটে লড়ছেন আবদুল্লাহিল কাফি। সিপিএমের প্রার্থী মহম্মদ সাঈদ এবং গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস অর্থাৎ ঋতব্রত শিবিরের প্রার্থী সফিউজ্জামান শেখ।

 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *