Rejinagar By Election: দোলাচল কাটিয়ে ভোটের ময়দানে রবিউল আলম চৌধুরী। রবিউল আলম চৌধুরীর ইউ টার্নের পর ভোট কৌশল বৈঠক মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থীর বেলডাঙায় তৃণমূল কার্যালয়ে। কী পরিকল্পনা রবিউল আলম চৌধুরীর? রণকৌশল ঠিক করতে বেলডাঙায় দলীয় কার্যালয়ে বৈঠকে বসেন রবিউল আলম চৌধুরী। উপনির্বাচনের আগে বেলডাঙায় নির্বাচনী আলোচনা সভা। সেখানে উপস্থিত ছিলেন কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদ। হাজির ছিলেন জলঙ্গির বিধায়ক বাবর আলি সহ অনেকেই। রেজিনগরের মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী বলেন, “আমাদের একটা মিটিং আছে এখানে। সেখানে আমাদের নেতৃত্বদের নিয়ে বসব কীভাবে প্রচার অভিযান আমরা চালাব, সেই ব্যাপারে বিস্তারে আলোচনা করব। এরপর রেজিনগরে আমরা কর্মিসভা ডেকেছি। আগে মমতা বন্দ্যোপাধ্যায় মানেই জোড়াফুল আর জোড়াফুল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় ছিল। আজকে আমাদেরকে কিন্তু নতুন প্রতীক আঁকতে হচ্ছে।”