কলকাতা: জ্ঞানেশ কুমারের অবসরের দাবিতে টানা আন্দোলন-বিক্ষোভ চলছে। সরকার বিরোধী আন্দোলনে বিরোধীদের নেতৃত্ব দিচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী। কলকাতার সল্টলেকে এবার তাঁর ছবি দেওয়া পোস্টার পড়ল। ঘুমন্ত রাহুলের পোস্টার চোখে পড়ল। কে বা কারা ওই পোস্টার সাঁটিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে তাতে লেখা হয়েছে, ‘দেশের নেতা কি এমনই হওয়া উচিত?’ (Rahul Gandhi Poster)

মঙ্গলবার সকালে সল্টলেক জুড়ে রাহুলের ছবি চোখে পড়ে। জায়গায় জায়গায় পোস্টার লাগানো হয়েছে সেখানে। একটি ছবিতে দেখা যাচ্ছে, সংসদে অধিবেশন চলাকালীন, গালে হাত রেখে, চোখ বন্ধ করে বসে রয়েছেন রাহুল। অন্য আর একটি ছবিতে দেখা যাচ্ছে, লোকসভায় বসার আসনের উপর হাত রেখে, ঝিমানোর ভঙ্গিতে বসে রয়েছেন রাহুল। সংসদের ভিতরে রাহুল ঘুমাচ্ছেন বলেই বার্তা দেওয়া হয়েছে ওই পোস্টারের মধ্যে দিয়ে। (Rahul Gandhi News)

আরও পড়ুন: ‘তোমাদের ভগবান কৃষ্ণ বাঁকা, আমাদের রামচন্দ্র সিধে’, বললেন বাগেশ্বর বাবা, ভিডিও সামনে আসতেই নতুন করে বিতর্ক

উপর-নীচে করে রাহুলের দু’টি ছবি তুলে ধরা হয়েছে পোস্টারের। একটি ছবিতে রাহুলের বয়স অনেক কম বলে ঠাহর হচ্ছে। সেটি অনেক আগের বলেই ঠাহর হয়। অন্য ছবিটি সাম্প্রতিক সময়ের। ওই পোস্টারের নীচে আবার লেখা রয়েছে, ‘দেশের নেতার কি এমন হওয়া উচিত?’ সকাল সকাল এলাকা জুড়ে রাহুলের পোস্টার দেখে চমকে যান স্থানীয়রা। রাতেই সেগুলি লাগানো হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে কে বা কারা ওই পোস্টার সাঁটিয়ে গিয়েছে, তা স্পষ্ট নয়।

আরও পড়ুন: TATA থেকে এবার সরে দাঁড়ালেন বড় মাথা, ‘তিল তিল করে গড়ে তোলা সুনাম নষ্ট’, স্মরণ করিয়ে গেলেন

রাহুলের ওই পোস্টার নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে সমরেশ রায় নামের যুবক বলেন, “দেখুন, সংসদে এভাবে যে ঘুমাচ্ছে, তা উচিত নয়। উনি অনেক বিরোধিতা করছেন, এই করছেন, সেই করছেন, রহুল গাঁধী প্রধানমন্ত্রী হতে চাইছেন বলছেন। এ তো হাসির ব্যাপার! কারণ যতদিন নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী আছেন, আমরা নিশ্চিন্তে বাড়িতে থাকতে পারছি, ঘুমাতে পারছি, খেতে পারছি দু’মুঠো, কাজকর্ম করতে পারছি। কিন্তু রাহুল গাঁধী থাকলে কী হবে জানি না। নরেন্দ্র মোদি আছেন বলে শান্তিতে থাকতে পারছি আমরা।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *