নয়াদিল্লি: রাহুল গান্ধীর জন্যই কংগ্রেসের ভবিষ্যৎ অন্ধকার, কটাক্ষ কেন্দ্রীয়মন্ত্রী পীযূষ গোয়েলের। এদিন তিনি বলেন, ‘সংবিধানকে অপমান করেছেন রাহুল গান্ধী ও কংগ্রেস পার্টি। দেশবাসী কংগ্রেসের এই ভূমিকা দেখছে। নিজেদের অতীতের কার্যকলাপের কথা ভুলে গিয়েছেন রাহুল গান্ধী। আমি রাহুল গান্ধীকে ১০টি প্রশ্নের উত্তর দেওয়ার চ্যালেঞ্জ জানাচ্ছি। অনেকেই রাহুল গান্ধীকে সবচেয়ে অশুভ সংকেত বলে মনে করেন। যার কারণে কংগ্রেস বারবার পরাজয়ের সম্মুখীন হচ্ছে। যুবসমাজ অশুভ লক্ষণ বা বিপদসংকেতকে ‘রেড ফ্ল্যাগ’ বলে থাকে। কংগ্রেসের জন্য রাহুল গান্ধীই হলেন সেই সবচেয়ে বড় রেড ফ্ল্যাগ।’

আরও পড়ুন, “আপনারাও অভিযুক্তর সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন..”, প্রশান্ত বর্মনের মামলা খারিজ করে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

মূলত, এদিন তিনি বলেন, ‘সংবিধানিক রাষ্ট্র, সংবিধানিক পথ, আপনাদের কাছে রয়েছে।…আমার মনে হয়, রাহুল গান্ধী এবং কংগ্রেস পার্টি বাস্তবে সবথেকে বড় সংবিধানের অপমান করছে। দেশের মানুষ দেখছে। যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে, যদি সত্যিই ওদের কাছে চুরি (ভোট চুরি) কোনও প্রমাণ থাকে ওদের কাছে, তাহলে কেন আদালতকে দিলেন না ? নির্বাচন কমিশনকে কেন দিলেন না ? এদের তো এতটাই বোকামো রয়েছে, পিটিশনও ঠিকমত ফাইল করতে পারে না। ..তথাপি সুপ্রিম কোর্টে যে পিটিশন ফাইল করা হয়েছে, সেখানে ১৪ টি ত্রুটি রয়েছে। ..কংগ্রেস নিজের অক্ষমতার জন্য নিজে দায়ী। রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভবিষ্যত, অন্ধকারে রয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *