ABP Ananda LIVE : পুরুলিয়ার বাগমুণ্ডি ব্লকের তুন্তুড়ি-সুইসা গ্রাম পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাবে অপসারিত তৃণমূলের প্রধান । ২১ সদস্যের পঞ্চায়েতে ১১ আসন দখল করা তৃণমূলের প্রধান অষ্টমী কুইরী অপসারিত । গত ১৭ আগস্ট প্রধানের বিরুদ্ধে ১৩ জন সদস্য অনাস্থা প্রস্তাব আনেন । পঞ্চায়েত অফিসে ভোটাভুটিতে উপস্থিত ১৩ জনই অনাস্থার পক্ষে ভোট দেন । প্রধানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে উপপ্রধান সমীর মাহাতোও বিজেপিতে যোগ দিয়েছেন । ফলে তুন্তুড়ি-সুইসা পঞ্চায়েতে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে

আরও খবর…

হড়পা বানে বিপর্যস্ত নেপাল, বেশ কয়েকজনের মৃত্যু । অতিবৃষ্টিতে তিব্বতে বাঁধ ভেঙে জল নামল নেপালে । পাহাড়ি বন্যায় চরম ক্ষতিগ্রস্ত তিব্বত লাগোয়া রাসুয়া । ক্ষতিগ্রস্ত নুয়াকোট, ধাদিং, চিতওয়ান-সহ নেপালের ৬ টি জেলা । নেপাল থেকে এই জল বিহারের দিকে নেমে আসার আশঙ্কা । এখনও পর্যন্ত অন্তত ৮জনের মৃত্যু, দাবি নেপাল সরকারের । উদ্ধার করা হয়েছে ২৫ জনকে, দাবি নেপালের সেনাবাহিনীর

নেপালের গন্ডক নদীতে জল বিপদসীমার উপরে বইছে । নেপালে হড়পা বানের জেরে ৯ থেকে ১০ ফুট উঁচু ঢেউ আসতে পারে বলে আশঙ্কা । অ্যালার্ট মোডে বিহার, মুখ্যসচিবের সভাপতিত্বে বৈঠক । NDRF, SDRF-কে প্রস্তুত থাকতে নির্দেশ । নেপালের হড়পা বানের জেরে প্রভাব চম্পারন, গোপালগঞ্জে । সারণ, মুজফফরপুর, বৈশালীতেও জল বাড়ার আশঙ্কা
নদীর জলস্তর, বাঁধ, নিচু এলাকা, সেতু ও কালভার্টে চলছে নজরদারি

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *