বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: তৃণমূলত্যাগী ২০ জন NCPI সাংসদের বক্তব্য জানতে চেয়ে, চিঠি দিয়েছিল লোকসভার সচিবালয়। তারপর আরও ৩ সপ্তাহ সময় চেয়ে লোকসভার সচিবালয়কে চিঠি দেন NCPI সাংসদরা। এবার তৃণমূলের ‘বিদ্রোহী’ ২০ জন সাংসদকে ৩ সপ্তাহ সময় দিলেন লোকসভার স্পিকার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের উত্তর দিতে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছিলেন কাকলি-সুদীপরা। কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের আর্জি মেনে নিলেন স্পিকার ওম বিড়লা। সুদীপ বন্দ্যোপাধ্যায়দের চিঠি দিয়ে একথা জানিয়েছে লোকসভার সচিবালয়।
আরও পড়ুন, এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের
লোকসভার সচিবালয় থেকে আজ চিঠি পেয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ ২০ জন সাংসদ। মূলত, তৃণমূলের ‘বিদ্রোহী’ ২০ জন সাংসদ আরও তিন সপ্তাহ অর্থাৎ ২২ সেপ্টেম্বর অবধি সময় চেয়েছিলেন। সেই আর্জিতে মান্যতা দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, প্রায় ২০ পাতার নোটিস তাঁদের কাছে এসেছে। সেক্ষেত্রে পয়েন্ট অনুযায়ী তাঁরা উত্তর দেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে দাবি গুলি করা হয়েছে, যে নথিগুলি একত্র করে অভিযোগগুলি জমা দিয়েছেন, তার প্রত্যেকটার উত্তর তাঁরা দেবেন।