কলকাতা: চোরবাগানের ঘটনার পর তৈরি হওয়া বিশেষ দল কলকাতার বড় বড় পুজো মণ্ডপগুলো ঘুরে দেখছেন। প্রথমে তাঁরা গিয়েছিলেন সন্তোষ মিত্র স্কোয়ারে। তারপর তাঁরা গিয়েছিলেন কলেজ স্কোয়ারে। আর তারপর তাঁরা গিয়েছেন টাকা প্রত্যয়ে। সেখানে তাঁরা যাচ্ছেন, ব্যবস্থাপনা খতিয়ে দেখছেন। আর তারপর প্রয়োজনীয় নির্দেশও দিচ্ছেন তাঁরা।

আরও পড়ুন: চোরবাগানে বিপর্যয়ের পর এবার আরও সতর্ক কলকাতা পুলিশ, জারি একগুচ্ছ নির্দেশিকা

এই বিশেষ কমিটিতে রয়েছেন পুলিশ, ফায়ার ব্রিগেড ও বিপর্যয় মোকাবিলা দফতরের উচ্চ পদস্থ কর্মীরা। সন্তোষ মিত্র স্কোয়ারে তাঁরা লাইট অ্যান্ড সাউন্ডের সময়সীমা কমানোর নির্দেশ দিয়েছেন। যদি আগামীতে এই লাইট অ্যান্ড সাউন্ড নিয়ে কোনও সমস্যা তৈরি হয়, তাহলে লাইট অ্যান্ড সাউন্ড বন্ধ করে দেওয়া হবে বলেই নির্দেশ দিয়েছে এই দল।

এ ছাড়াও তাঁরা বলেছেন বেরোনোর রাস্তায় কোনও ফুড স্টল থাকবে না। এ ছাড়াও বেরোনোর রাস্তার পরে যে সব ফুড স্টল থাকবে, সেইগুলোতেও অগ্নি নির্বাপণ ব্যবস্থা যেন ঠিকঠাক থাকে, সেটাও কড়া নজর রাখার বার্তা দেওয়া হয়েছে। তারপর তাঁরা পৌঁছে যান কলেজ স্কোয়ারে। সেখানে গিয়েও একাধিক নির্দেশিকা দেন তাঁরা। তারপর তাঁরা পৌঁছে যান হাতিবাগানে। আর তারপর তাঁরা গিয়েছেন টালা প্রত্যয়ে।

কলেজ স্কোয়ারের পুজো মণ্ডপ ও হাতিবাগান সর্বজনীনে গিয়ে এই বিশেষ কমিটি পুজো উদ্যোক্তাদের নির্দেশ দিয়েছে কোনও ধরনের VIP পাস চলবে না। সব ধরনের VIP পাস বাতিল করার সিদ্ধান্ত জানিয়েছেন তাঁরা। কারণ, হিসাবে বলা হয়েছে এই প্যান্ডেলগুলোতে VIP পাশের ব্যবস্থা থাকলে সাধারণের জন্য যে লাইন, সেই লাইনে ঢোকার জায়গা কমমে যাচ্ছে। উল্টে VIP পাসের লোকজনের ঢোকার জায়গা বেড়ে যাচ্ছে। আর সেই কারণে সাধারণের লাইনে চাপ বাড়ছে। আর এই সব কারণেই হাতিবাগান সর্বজনীনে VIP পাস বাতিলের নির্দেশ দিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: চোরবাগানে মহাবিপর্যয়, ভবানীভবনে ডিজিপি, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী

টালা প্রত্যয়ের পুজো মণ্ডপের ভিতরে আলো বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল চোরবাগানের প্যান্ডেলের ভিতরে আলো কম ছিল। আর সেই কারণেই একটা বিরাট বিপর্যয় ঘটে গিয়েছে। তারপরই আগামীতে এই একই ধরনের ঘটনা এড়াতেই প্যান্ডেলের ভিতরে আলো বাড়ানোর কথা বলেছেন ওই বিশেষ দল।               



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *